মাসে ৩৫০০ টাকা করে বিনিয়োগে আড়াই লাখ রিটার্ন, দারুণ স্কিম পোস্ট অফিসের

Published:

Post Office RD Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ (Investment) করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। একসময় ডাকঘর বা পোস্ট অফিস মানে শুধুমাত্র যেখানে চিঠিপত্র আদান-প্রদানের ব্যবস্থা ছিল, তা এখন মিনি ব্যাংকের মতো কাজ করছে। হ্যাঁ, সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য সেখানে রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় স্কিম। ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে পিপিএফ, সব কিছুই পাওয়া যাচ্ছে এখন পোস্ট অফিসে। আর মধ্যবিত্তদের জন্য এখন সবথেকে জনপ্রিয় হয়ে উঠেছে রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)।

অল্প টাকা জমালেই হবে মোটা অঙ্কের ফান্ড

আসলে পোস্ট অফিসের আরডি স্কিমটি মূলত তাদের জন্যই, যারা এককালীন বড় অংকের টাকা বিনিয়োগ করতে পারেন না। কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করতে চান। আর এই স্কিমের বিশেষত্ব হল—এখানে জমানো টাকার উপর নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। আর বাজারের অনিশ্চয়তার কোনও প্রভাব পড়ে না। সবথেকে বড় ব্যাপার, সরকারের সম্পূর্ণ গ্যারান্টি থাকে এখানে।

আরডি স্কিমের বৈশিষ্ট্য

জানিয়ে রাখি, পোস্ট অফিসের আরডি স্কিমে মাত্র ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। আর এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি বর্তমানে পোস্ট অফিসের আরডি স্কিমে বার্ষিক ৬.৭% হারে সুদ দেওয়া হয়। আর প্রতি তিন মাস অন্তর ত্রৈমাসিক ভিত্তিতে আপনার জমানো মূল টাকার উপরে সুদ যোগ হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের সুবিধা রয়েছে।

এবার যদি কোনও ব্যক্তি এই স্কিমের আওতায় প্রতি মাসে ৩৫০০ টাকা করে জমা করে, তাহলে ৫ বছর বা ৬০ মাস পর তার মোট জমা ২,১০,০০০ টাকা। সেক্ষেত্রে তিনি সুদ পাবেন ৩৯,৭৭৬ টাকা। অর্থাৎ ম্যাচিউরিটি শেষে তার হাতে মোট আসবে ২,৪৯,৭৭৪ টাকা বা প্রায় ২.৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: এক ট্রেনেই সাত জ্যোতির্লিঙ্গ দর্শন, EMI-তে দিন টাকা! দারুণ প্যাকেজ IRCTC-র

স্কিমের কিছু শর্ত

তবে এক্ষেত্র জানিয়ে রাখি, আরডি স্কিমে বিনিয়িগ করার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথমত, পোস্ট অফিসে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। দ্বিতীয়ত, পাঁচ বছরের মেয়াদে এই অ্যাকাউন্ট খুলতে হবে। এমনকি প্রয়োজনে পরবর্তী সময়ে মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারবেন। তৃতীয়ত, এককভাবে বা যৌথভাবে উভয়ই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। আর ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে সুদের হারও অনেক বেশি থাকে। তাই যদি বিনিয়োগ করে মোটা অংকের টাকা আয় করতে চান, তাহলে আজই পোস্ট অফিসের এই স্কিমকে বেছে নিন।

google button