UPI-র মাধ্যমে যখন তখন তোলা যাবে PF-র ৭৫% টাকা

Published:

PF UPI withdrawal | Provident fund
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সকল ধরণের কর্মীদের জন্য রইল দারুণ সুখবর, এখন প্রভিডেন্ট ফান্ড (Provident fund) অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আগের চেয়ে আরও সহজ হতে চলেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য একটি অনুষ্ঠানে বলেছেন যে শীঘ্রই, EPF গ্রাহকরা ATM এবং UPI-এর মাধ্যমে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন।

বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, “আপনি এখনও আপনার EPF-এর ৭৫% অবিলম্বে তুলতে পারবেন। আমি  আপনাদের জানিয়ে দিচ্ছি যে ২০২৬ সালের মার্চের আগে, মন্ত্রক এমন একটি সুবিধা আনছে যার মাধ্যমে গ্রাহকরা এটিএম-এর মাধ্যমে EPF -এর টাকা তুলতে পারবেন। EPF কিন্তু UPI-এর সাথেও সংযুক্ত থাকবে।”

তিনি বর্তমান ব্যবস্থা সম্পর্কেও কথা বলেন, বর্তমানে ইপিএফ উত্তোলনের জন্য বিভিন্ন ফর্ম পূরণ করতে হয়, যা প্রায়শই মানুষের জন্য সমস্যার কারণ হয়। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, “ইপিএফ-এ জমা করা টাকা গ্রাহকের নিজস্ব, কিন্তু বিভিন্ন ফর্ম এবং পদ্ধতি এটিকে জটিল করে তোলে। এটি মাথায় রেখে, মন্ত্রক টাকা তলার প্রক্রিয়াটি সহজ করছে।”

আরও পড়ুনঃ KKR-এ রেকর্ড দামে বিক্রি হওয়ার পরের দিনই মুখ পোড়ালেন ক্যামেরন গ্রিন

এখন PF-এর কত টাকা তোলা যায়?

বর্তমান নিয়ম অনুসারে, EPF থেকে টাকা তোলার ফ্রিকোয়েন্সি এবং পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের উপর নির্ভর করে। এক মাসের বেশি সময় ধরে বেকারত্বের ক্ষেত্রে, EPFO ​​PF ব্যালেন্সের ৭৫% পর্যন্ত তোলার অনুমতি দেয়। বাকি ২৫% টানা দুই মাস বেকারত্বের পরে তোলা যেতে পারে। বাড়ি নির্মাণ বা কেনার জন্য, সদস্যরা তিন বছর সদস্যপদ সম্পন্ন করার পরে এক বা একাধিক কিস্তিতে তাদের PF ব্যালেন্সের ৯০% পর্যন্ত তুলতে পারবেন। একইভাবে, হোমলোন পরিশোধ, অসুস্থতার চিকিৎসা, অথবা বিবাহের মতো উদ্দেশ্যেও PF অগ্রিম তোলার সুবিধা রয়েছে, নির্দিষ্ট সীমা এবং পরিষেবার সময়কালের শর্ত সাপেক্ষে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now