PPF-এ এভাবে করুন বিনিয়োগ, মাসে মাসে পাবেন ৬১ হাজার টাকা পেনশন

Published:

You Can Get 61 thousand Monthly By PPF Investment

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার বা স্টক মার্কেটের দুনিয়ায় রমরমিয়ে চলছে ভারত সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF স্কিম (PPF Investment)। আসলে শেয়ার বাজারে টাকা রেখে যেখানে এক মুহূর্ত শান্তিতে ঘুম হয় না বিনিয়োগকারীদের, সেই পর্বে দাঁড়িয়ে একেবারে নিশ্চিন্তে মোটা রিটার্ন পেতে চাইলে বিনিয়োগের সেরা ঠিকানা হতেই পারে PPF। এই প্রকল্প থেকে 7.1 শতাংশ সুদ পান গ্রাহকরা। তবে যদি দীর্ঘ মেয়াদে এই প্রকল্পে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে অবসরকালে মাসে মাসে 61 হাজার টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। কীভাবে?।

আর্থিক দিক থেকে সুরক্ষা পেতে চাইলে PPF ভাল বিকল্প

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের নতুন হার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যদিও এই মুহূর্তে PPF এর সুদ 7.1 শতাংশ। তবে এই সুদ চক্রবৃদ্ধি হারে পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। একজন ব্যক্তি যদি প্রত্যেক বছর নিজের আমানতের উপর 7.1
শতাংশ সুদ পান সে ক্ষেত্রে সেই সুদাসল মিলিয়ে যে মোট আমানত দাঁড়াবে তার উপর অতিরিক্ত সুদ পাবেন তিনি। এর ফলে দিন দিন বাড়বে আপনার তহবিল। মূলত সেই কারণেই এই প্রকল্পকে বেছে নেন বেশিরভাগ ভারতীয়।

কীভাবে মাসে মাসে 61 হাজার টাকা মিলবে?

বলে রাখি, পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পটিতে একবারে সর্বোচ্চ 15 বছরের জন্য বিনিয়োগ করা যায়। যদিও বিনিয়োগের মেয়াদ পরবর্তীতে বাড়িয়ে নিতে পারেন বিনিয়োগকারীরা। সে ক্ষেত্রে বলি, PPF এ টাকা রেখে অবসরকালে মাসে 61 হাজার টাকা করে পেতে হলে 25 বছরের জন্য ভাগে ভাগে বিনিয়োগ করতে হবে আপনাদের। এর জন্য প্রথম 15 বছরের মেয়াদে প্রত্যেক বছরে দেড় লাখ টাকা করে বিনিয়োগ করতে হবে। এরপর পরবর্তী ধাপে দুবার 5 বছর করে মেয়াদ বাড়িয়ে মোট 25 বছর ধরে টানা বার্ষিক দেড় লাখ টাকা করে বিনিয়োগ করলে আপনার মোট জমানো অর্থের পরিমাণ দাঁড়াবে 37.5 লাখ টাকায়। সমস্তটা মিলিয়ে মোট জমানো অর্থের পরিমাণ হবে 1 কোটি 30 লাখ টাকা।

অবশ্যই পড়ুন: জাতিসংঘের ২০২৮ জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহার করল ভারত, কারণ?

বিশেষজ্ঞরা বলছেন, 1 কোটি 30 লাখ টাকার উপর অতিরিক্ত 7.1 শতাংশ সুদ হিসাব করা হলে প্রত্যেক বছর 7 লাখ 31 হাজার টাকা করে পেতে পারেন বিনিয়োগকারী। সেই হিসেবে প্রতি মাসে তাঁর অ্যাকাউন্টে ঢুকবে 60 থেকে 61 হাজার টাকা করে। তবে এটা তখনই সম্ভব হবে যখন 15 বছর+5 বছর+5 বছরের সূত্র অবলম্বন করবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ 25 বছরের জন্য বিনিয়োগ করলে তবেই মাসে মাসে ঢুকবে প্রায় 61 হাজার টাকা। সবচেয়ে বড় কথা, এই প্রকল্পে আয়কর আইনের 80C ধারা অনুযায়ী দেড় লাখ টাকা পর্যন্ত কর ছার পাওয়া যায়।

google button