বিমানের টিকিটে ৬০% ডিসকাউন্টের সুযোগ! এভাবে করুন বুক

Published:

Plane Fare
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ প্লেনে চড়ার ইচ্ছা কার না থাকে? কিন্তু ইচ্ছা থাকলেই তো আর হল না; ফেলো কড়ি মাখো তেল। যার আর্থিক সামর্থ রয়েছে তারাই কেবল সফর করতে পারেন বিমানে। এবার আপনিও পারবেন। পকেটে কিছু টাকা কম থাকলেও আপনার বিমানে চড়ার শখ পূরণ হবে এবার। সবথেকে বড় কথা, টিকিটের (Plane Fare) ওপর এক ধাক্কায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

এবার অর্ধেকেরও দামে মিলবে বিমানের টিকিট

এটা হয়তো অনেকেই জানেন না, অর্ধেকেরও কম দামে বিমানের টিকিট (Plane Fare Discount) পাওয়া সম্ভব। তার জন্য একটু গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হবে। ঘুম একটু কম হবে ঠিকই, কিন্তু ইচ্ছা পূরণ করার জন্য ওটুকু করাই যায়। মাঝরাতের কিছু পরেই হুহু করে কমতে শুরু করে প্লেনের টিকিটের দাম। রাত ঠিক ক’টার সময় টিকিটের দাম কম থাকে? কীভাবে অর্ধেকেরও কম দামে কাটবেন প্লেনের টিকিট? চলুন, এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, গভীর রাতে বিমানের টিকিটের ওপর পাওয়া যেতে পারে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ছাড়। রাত আড়াইটে থেকে তিনটার মধ্যে দাম সবথেকে কম থাকার সম্ভাবনা থাকে। কারণ, গভীর রাতে বেশিরভাগ কোম্পানি থাকে বন্ধ। ফলে ওই সময় কর্পোরেট বুকিং হয় না। টিকিট কাটার বিভিন্ন ওয়েবসাইটেও চাপ থাকে কম। যেহেতু চাহিতা কম থাকে, সেহেতু রাতের ওই বিশেষ সময় টিকিটের দাম সবথেকে কম থাকার সম্ভাবনা প্রবল।

এই সময়ে কাটুন বিমানের টিকিট

খুব ভালো হয় যদি রাতে ২টো বেজে ৩৭ মিনিটে বিমানের টিকিট কাটা শুরু করেন। মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, রাতের এই বিশেষ মুহূর্তে সবথেকে বেশি ছাড়ে প্লেনের টিকিট পাওয়া যেতে পারে। কিন্তু রাতে ২টো বেজে ৩৭ মিনিটেই কেন? কারণ একটা নয়, একাধিক:

১. ওই সময় টিকিটের চাহিদা থাকে খুবই কম
২. কর্পোরেট বুকিং বন্ধ থাকে
৩. ট্রাভেল এজেন্সিগুলোও বন্ধ থাকে
৪. যেহেতু চাহিদা কম, তাই সহজে বিভিন্ন ফ্লাইটের টিকিটের দাম বিচার করে দেখার সুযোগও পেয়ে যাবেন। এই সুবিধাগুলো দিনের বেলা, বা যখন সো অফিস খোলা থাকে, তখন পাওয়া সম্ভব না।

সস্তায় প্লেনের টিকিট কাটার আদর্শ সময় সম্পর্কে জানা গেল। মোটামুটি একটা ব্যাখ্যাও না হয় পাওয়া গেল। কিন্তু টিকিট বুকিং করবেন কীভাবে? চলুন সেটাও জেনে নেওয়া যাক। সবথেকে ভালো হয় যদি আপনি গুগলের ইনকোগনিটো মোড ব্যবহার করে টিকিট কাটার ওয়েবসাইটে ভিজিট করেন।

আরও পড়ুনঃ হাওড়া সহ একাধিক রুটের ১০ ট্রেনের ভাড়া কমাল রেল, দেখুন তালিকা

টিকিট কাটার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেমন – মেক মাই ট্রিপ, গো আইবিবো, ইয়াত্রি ইত্যাদি। যাত্রার দিনের অন্তত ৩০ থেকে ৬০ দিনে আগে থাকতে টিকিট কাটার চেষ্টা করুন। দাম যাচাই করার জন্য এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট একবার দেখে নিন। তাহলে সঠিক দাম সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। নতুন নতুন অফার সম্পর্কে ওয়াকিবহাল থাকার থাকার জন্য বিভিন্ন বিমান সংস্থার সোশ্যাল মিডিয়া পেজ ফলো করতে রাখতে পারেন। সপ্তাহের শেষ, অথবা ছুটির দিন টিকিট না কাটাই ভালো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now