গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৩ অফবিট ঠিকানা থেকে, জুড়িয়ে যাবে মন-প্রাণ

Published:

North Bengal Offbeat

সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই গরমের ছুটি (Summer Vacation), সে সময় শহরের কোলাহল থেকে দূরে, না ডেডলাইন, না কোনও ফোন, সবকিছুকে পিছনে ফেলে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে এলে কতই না ভালো হয়। এই সুপ্ত ইচ্ছে কমবেশি সকলেরই থাকে, কেউ বলতে পারেন তো কেউ আছেন বলতে পারনে না এটাই তফাৎ। কয়েকদিনের জন্য হাতে ছুটি নিয়ে কোনও হিলস্টেশনে ঘুরতে যাওয়ার লোভ ভ্রমণপিপাসুরা ছাড়তে পারেন না। আপনিও কি আপনার সেই একঘেঁয়ে, বোরিং লাইফ নিয়ে বিরক্ত? পাহাড়ে ঘুরতে যেতে চাইছেন এই গরমের ছুটিতে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের উত্তরবঙ্গের বুকে লুকিয়ে থাকা এমন তিনটি অফবিট (North Bengal Offbeat) জায়গা সম্পর্কে তথ্য দেব যেখানে গেলে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক।

ঘুরতে যেতে সবাই ভালোবাসে। আর পাহাড় হলে তো কথাই নেই। বাঙালিদের অনেককেই পাহাড় টানে। বিশেষত যারা কলকাতায় থাকে। দার্জিলিং, কার্সিয়াং ছাড়া অনেকেই পছন্দ করেন অফবিট জায়গা। সেদিক থেকে উত্তরবঙ্গ আপনাকে অনেক জায়গার সন্ধান দিতে পারি। যাঁরা এই ভিড় এড়িয়ে দুটো দিন পাহাড়ে থাকতে চান তাদের জন্য আজ রইলো কিছু ঠিকানার সন্ধান।

জামুনি

যারা পাহাড়ে ঘুরতে গিয়ে একদম অফবিট জায়গার খোঁজ করে থাকেন, তাঁদের জন্য এই জামুনি একদম আদর্শ জায়গা। এই জায়গায় গেলে মনে হবে কোনও স্বর্গে এসে পড়েছেন। দার্জিলিং এর কোলাহল থেকে মাত্র ৮ কিমি দূরে নিরিবিলি শান্ত গ্রাম। একদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদিকে চা বাগানের ভিউ দেখতে দেখতেই কাটিয়ে দিতে পারেন দুটো দিন। গ্রামে কিছু লেপচা, গুরুং জাতির বসবাস। আপনি যদি ফুলপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গার প্রেমে পড়ে যাবেন। এর কারণ জামুনিতে নানা প্রজাতির ফুল, অর্কিড দেখতে পাবেন। এনজেপি থেকে এই জায়গার দূরত্ব ৮০ কিমি। এখানে থাকার জন্য কিছু সুন্দর হোমস্টে পেয়ে যাবেন।

চিবো

চিবো, উত্তরবঙ্গের অন্যতম ‘ভার্জিন’ জায়গা। কালিম্পঙের এক অসাধারণ অফবিট স্থান, কালিম্পং থেকে ৪ কিমি দূরে চিবো একটি নতুন পর্যটন গন্তব্য বলতে পারেন। এখানে এলে আপনার মনে হবে প্রকৃতি যেন দুহাত ভরে নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে। এক রাশ প্রকৃতির মাঝেই যেন একটি স্বর্গের মতো হল চিবো। একটু ঘুরে সময় কাটাতে চাইলে কাছাকাছি রয়েছে বেশ কিছু ট্রেকিং পয়েন্ট এবং দর্শনীয় স্থান। নিউ জলপাইগুড়ি/শিলিগুড়ি থেকে ৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম। প্রাইভেট গাড়ি ভাড়া করে আপনি এখানে আসতে পারেন।

আরও পড়ুনঃ ৮ জেলায় মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি, উঠবে ঝড়ও! আজকের আবহাওয়া

বিজনবাড়ি

দার্জিলিং গিয়েছেন অথচ বিজনবাড়ির নাম শোনেননি বা সেখানে যাননি এমন পাহাড়প্রেমী খুঁজে পাওয়া মুশকিল। দার্জিলিং-এর অদূরে থাকা এই বিজনবাড়ি আপনাকে এক আলাদাই অভিজ্ঞতা প্রদান করবে। সুন্দর রঙ্গিত নদীর ধারে থাকা এই বিজনবাড়িতে গেলে আপনি নতুন করে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। রঙ্গিত নদীর জলে পা রেখে আপনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন। এমনিতে গ্রীষ্মকাল এলেই যেন পাহাড় হাতছানি দিয়ে ডাকে। সেখানে গরম থেকে বাঁচতে আপনি কয়েকদিনের জন্য এই সুন্দর পাহাড়ি গ্রাম থেকে ঘুরে আসতে পারেন।

google button