সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল দেশজুড়ে পালিত হবে রঙের উৎসব হোলি। সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দোলযাত্রা বিশেষ উৎসাহ এবং আরম্ভরের মাধ্যমেই পালিত হবে। জানা যাচ্ছে, এ বছর পূর্ণিমা তিথি পড়ছে ২ মার্চ সোমবার সন্ধ্যাবেলা আর পূর্ণিমা তিথি আগামীকাল অর্থাৎ ৩ মার্চ বিকেলবেলা ছাড়াচ্ছে। সেই সূত্রে রংখেলা অনুষ্ঠিত হবে ৩ মার্চ এবং তারপর দিন হোলি। তবে এই বিশেষ দিনটিতে শুধুমাত্র রং খেলেই যে উদযাপন করা যায় এমনটা নয়। বরং, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা প্রিয়জনকে হোলির শুভেচ্ছা বার্তাও (Happy Holi Wishes in Bengali) পাঠাতে পারেন, যেগুলো শুনলে তাঁরা খুশিতে আত্মহারা হয়ে উঠবে। আজকের প্রতিবেদনে এমনই কিছু শুভেচ্ছাবার্তা তুলে ধরব।
হোলিতে প্রিয়জনকে এভাবে পাঠান শুভেচ্ছাবার্তা
১) আসুন আমরা শান্তি এবং সম্প্রীতির সঙ্গেই এই রঙের উৎসব উদযাপন করি… শুভ হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল।
২) আমরা আমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা, স্নেহ, সুখ এবং আনন্দের রং যোগ করেই রঙের উৎসবকে উদযাপন করব। চলুন…. সকলে মিলে একটি নতুন স্মৃতি তৈরি করি…. শুভ হোলি।
৩) হোলির রং সাগরের জীবনকে যেন আরও উজ্জ্বল করে তুলুক…. এটাই কামনা করি। হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল।
৪) রঙে রঙে ভরে উঠুক আপনার জীবন। আনন্দ এবং ভালবাসায় কাটুক প্রতিটি দিন… শুভ হোলি।
৫) হোলির রং আপনার জীবনে শান্তি, ভালোবাসা এবং সমৃদ্ধি নিয়ে আসুক এবং আপনি যেন অনেক সফলতা লাভ করেন….। শুভ হোলির শুভেচ্ছা।
৬) এই হোলির রং আপনার জীবনকে ভরিয়ে তুলুক এবং আপনিও হাসিতে ভরে উঠুন…. শুভ হোলির অনেক অনেক শুভেচ্ছা।
৭) তোমার জীবন হোলি উৎসবের মতোই যেন রঙিন আর আনন্দময় হয়ে উঠুক…. এটাই কামনা করি। ২০২৬ এর হোলির অনেক অনেক শুভেচ্ছা।
৮) ভালোবাসা, হাসি এবং অবিস্মরণীয় স্মৃতির সঙ্গেই এই হোলির দিনটি উদযাপন করো….। শুভ হোলির অনেক শুভেচ্ছা।
৯) এই হোলি তোমার জীবনে নতুন সূচনা, উজ্জ্বল রং এবং অফুরন্ত হাসি নিয়ে আসুক। শুভ হোলি।
১০) হোলির রং তোমার জীবনকে আনন্দ এবং সাফল্যে রাঙিয়ে তুলুক….। ২০২৬ সালের হোলির শুভেচ্ছা রইল।
১১) এই হোলির আনন্দে মেতে উঠুন এবং ইতিবাচকতা যেন আপনার চারপাশকে জড়িয়ে ধরে…। শুভ হোলির শুভেচ্ছা।
১২) উৎসাহের সঙ্গেই উদযাপন করুন হোলি আর আপনার আত্মাকে অনেক অনেক উদ্ভাসিত করে তুলুন….। শুভ হোলির শুভেচ্ছা।
১৩) হোলির উজ্জ্বল রং এর মতো আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি…. শুধুমাত্র এটাই কামনা করি। শুভ হোলি।
১৪) তুমি আমার জীবনের সবথেকে উজ্জলের রং…. শুভ হোলি আমার ভালোবাসা।
১৫) যে আমার জীবনকে রংধনুর আলোতে ভরিয়ে দেয় তাঁকে হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬) হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল….। দলগত কাজ এবং ইতিবাচকতা আমাদের পেশাদার যাত্রাকে যেন আরও শক্তিশালী করে তোলে।
১৭) হোলিকা দহনের পবিত্র আগুন আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে দিক। এটাই কামনা করি….। শুভ হোলি।
আরও পড়ুন: মূল বেতনের সঙ্গে মিশে যাবে ৫০% DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর
১৮) তোমার চিন্তা ভাবনাকে ইতিবাচকতার সঙ্গে রাঙিয়ে এগিয়ে চলো। জীবনে আরও অনেক অনেক উন্নতি লাভ করো…. এটাই চাই। শুভ হোলির শুভেচ্ছা রইল।
১৯) দোলযাত্রার রং তো শুধুমাত্র গায়ে নয়, বরং মনেও লাগে। আর মনের রং-ই আমাদের জীবনের প্রকৃত রং। শুভ দিনটির অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। শুভ হোলি।
২০) তোমার জীবন আবিরের মতোই উজ্জ্বল এবং রঙিন হয়ে উঠুক…। শুভ হোলির দিন এটাই আমার কামনা। শুভ দোলযাত্রা।












