উত্তরবঙ্গের হিডেন জেম, গরমের ছুটিতে ঘুরে আসুন ছবির মতো সুন্দর এই গ্রাম থেকে

Published:

North Bengal Offbeat

সহেলি মিত্র, কলকাতাঃ গরমের ছুটি (Summer Vacation) এবং পাহাড় ঘোরা, এ এক দুর্দান্ত মেলবন্ধন। অনেকেই আছেন যারা মুখিয়ে থাকেন কখন গরমের ছুটি পড়বে এবং ব্যাগপত্তর গুছিয়ে ট্রেনে বা বাসে করে পৌঁছে যাওয়া যাবে উত্তরবঙ্গের পাহাড়ে। উত্তরবঙ্গের অফবিট (North Bengal Offbeat) গন্তব্যগুলি শুধুমাত্র পাহাড়ি সৌন্দর্যই নয়, বরং প্রকৃতির নিস্তব্ধতা ও শান্তির এক অনন্য সংমিশ্রণ। দার্জিলিং, সিকিম বা কাঞ্চনজঙ্ঘার পরিচিত রুটের বাইরে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আপনার মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে আপনাদের তেমনই এক এমন অফবিট জায়গার সন্ধান দেব যেখানে আপনি একদম বাজেটের মধ্যে যেতে পারবেন এবং মূল আকর্ষণ জঙ্গলের ভেতর রাত্রিবাস করতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট জায়গায়

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কোন জায়গার কথা বলছি? তাহলে আর দেরি না করে জানিয়ে রাখি, আজ কথা হচ্ছে উত্তরবঙ্গের মংপং (Mongpong) নিয়ে। এখানে এলে আপনার মনে হবে প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি উপর করে দিয়েছে। ছবির মতো সুন্দর এই জায়গা থেকে গরমের ছুটি কাটিয়ে সেই একঘেঁয়ে রোজনামচা জীবনে আপনার ফিরতেই ইচ্ছা হবে না। মনে হবে, ইসস এখানে সারাজীবনের জন্য থেকে গেলে কিই না ভালো হত।

ডুয়ার্সের প্রবেশদ্বার

এই মংপং জায়গাটি মূলত স্থানীয় লেপচা সম্প্রদায়ের আবাসস্থন। এখানকার সংস্কৃতি, মানুষের সাধারণ জীবনধারা এবং প্রকৃতি আপনার খারাপ থাকা মনকেও ভালো করে দেবে। এখানে আপনি উঁচুনিচু পাহাড় দিয়ে ট্রেক করতে পারেন, ছোট ছোট বয়ে চলা নদীর পারে ঘণ্টার পর ঘণ্টা বসে প্রকৃতির আমেজ নিতে পারেন। এখানকার চা বাগান, কিছু ল্যান্ডস্কেপ এবং তিলোত্তমা নদী আপনার মন জয় করে নেবে। আপনি যদি ফটো তুলতে ভালোবেসে থাকেন তাহলে এই জায়গা আপনার জন্য একদম আদর্শ। অনেকেই হয়তো জানেন না যে এই মংপং ডুয়ার্সের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত।

আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ ৬ জেলায় শিলাবৃষ্টি, কালবৈশাখী! আজকের আবহাওয়া

সেইসঙ্গে আপনিও যদি পাহাড় ঘুরতে গিয়ে বাড়ির জন্য কেনাকাটা করতে পছন্দ করে থাকেন তাহলে মংপং আপনাকে হতাশ করবে না। এর কারণ স্থানীয় বাজারগুলোতে লেপচা সম্প্রদায়ের হস্তশিল্প, রঙিন কাপড় এবং পাটের সামগ্রী সহজে পাওয়া যায়। আপনি সেগুলো অনায়াসেই কিনে নিতে পারেন। হ্যাঁ অবশ্য একটু দরদাম করে নেবেন। আপনি যদি খুব লাক্সারি হিসেবে থাকতে পছন্দ করে থাকেন, তাহলে এই জায়গা কিন্তু আপনার জন্য নাও হতে পারে। কারণ মংপং-এ বড়ো হোটেল বা রিসোর্ট খুব একটা নেই, খুবই সীমিত। তবে আপনার মধ্যে যদি মানিয়ে নেওয়ার সত্ত্বা থেকে থাকে তাহলে কোনও অসুবিধাই হবে না।

কী কী দেখবেন?

এখানে আপনি ভোরের কুয়াশা, সূর্যোদয়, সূর্যাস্ত মিস করবেন না কিন্তু। জায়গাটি কালিম্পং জেলার একটু দুর্গম জায়গায় অবস্থিত। চিত্রা ফ্লাইক্যাচার, থ্রাশ এবং পরিযায়ী পাখি দেখতে পাবেন। এছাড়াও ঐতিহাসিক করোনেশন ব্রিজ (প্রায় ১০ কিমি দূরে), ওয়াশাবাড়ি চা বাগান এবং কালিঝোরা বনগ্রাম দেখতে পারেন।

google button