৪৫ ডিগ্রি গরমেও ট্যাংকের জল থাকবে বরফের মতো ঠান্ডা! নামমাত্র খরচে করুন এই কাজ

Published:

Water Tank Cooling Tips

সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্যাপসা গরমের দাপটে দিনের পর দিন নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। আর এই মরসুমের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ছাদে ট্যাংকের জল (Water Tank Cooling Tips)। সরাসরি রোদে থাকার ফলে প্লাস্টিকের ট্যাংকের জল এতটাই গরম হয়ে যায় যে তা দিয়ে দুপুর কিংবা বিকেলের দিকে স্নান করা তো দূর, বরং হাত দেওয়াও দুষ্কর হয়ে পড়ে। অনেকেই দামি হিট প্রুভ কভার বা শেড তৈরি করার কথা ভাবলেও বেশ ব্যয়বহুল। কিন্তু আপনা কি জানেন, সামান্য কিছু ঘরোয়া উপায়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসেও আপনার ট্যাংকের জল একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকবে! জানতে হলে পড়ুন এই প্রতিবেদনটি।

কাজে লাগান সাধারণ জিনিস

বাজারে চলতি দামি অ্যান্টি হিট কভারের বদলে আপনি যদি খুব অল্প খরচে সমাধান করতে চান, তাহলে আপনার জন্য রইল সুখবর। এর জন্য আপনাকে শুধুমাত্র থার্মোকলের শিট, চটের বা কাঠের বস্তা এবং সরু তার দরকার পড়বে। তারপর শুধুমাত্র আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে

১) প্রথমে আপনার জলের ট্যাংকের মাপ অনুযায়ী থার্মোকল শিট কেটে নিন। তারপর ট্যাংকের চারপাশ ঘিরে এই শিটগুলি সেলুটেপ দিয়ে ভালো করে আটকান। থার্মোকল তাপের কুপরিবাহী হওয়ার কারণে এটি বাইরের প্রচন্ড উত্তাপে ট্যাংকের ভেতরে পৌঁছতে বাধা দেয়। তবে খেয়াল রাখতে হবে, শিটগুলো যেন খুব বেশি মোটা না হয়।

২) থার্মোকল লাগানোর পর গোটা ট্যাংকটিকে পাটের বা চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করুন। তারপর সরু তার দিয়ে বস্তাগুলোকে শক্ত করে বেঁধে দিন যাতে ঝোড়ো হাওয়ায় সেগুলি খোলা না যায়। বস্তা সূর্যের অতিবেগুনী রশ্মি সরাসরি ট্যাংকে লাগতে দেবে না।

৩) এই কৌশলের আসল কাজ হল প্রতিদিন সকালবেলা পাইপ দিয়ে ওই চটের বস্তা থেকে একবার করে ভালো করে ভিজিয়ে দিতে হবে। রোদে জল শুকানোর সময় বাষ্পীভবন প্রক্রিয়ায় একটি প্রাকৃতিক কুলিং এফেক্ট তৈরি করবে। যার ফলে বাইরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেলেও ট্যাংকের ভেতরে জল দীর্ঘক্ষণ ধরে ঠান্ডা থাকবে।

আরও পড়ুন: হিমালয়ের কোলে এক অচেনা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই তিন অফবিট

তাই যাদের বাড়ি সাদা রঙের প্লাস্টিক ট্যাংক রয়েছে, তাদের ক্ষেত্রে এই পদ্ধতি আরও বেশি কার্যকর হতে পারে। আপনি চাইলে থার্মোকলের মতো সাদা ফোম শিটও কিনে আনতে পারেন। সেক্ষেত্রে সামান্য একটু পরিশ্রম আর নামমাত্র খরচে এই পদ্ধতি অবলম্বন করলে গ্রীষ্মের দুপুরে ট্যাংকের জল ব্যবহার করতে আর কোনও রকম সমস্যা হবে না।

google button