কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি চলছে, অনালাইনেই করুন আবেদন, রইল প্রসেস

Published:

KVS Admission 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: নিজের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান? ভাবছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya Sangathan) ভর্তি করবেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা কেভিএস ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণি এবং প্রাক-প্রাথমিকে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে (KVS Admission 2026)। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত অভিভাবক-অভিভাবিকা তাদের সন্তানের জন্য মানসম্মত শিক্ষা আর সামগ্রিক বিকাশের সুযোগ খোঁজেন, তাদের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় হতে পারে দারুণ বিকল্প। কিন্তু কীভাবে আবেদন করবেন তা জানুন এই প্রতিবেদনে।

কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া?

প্রসঙ্গত, গত ২০ মার্চ ২০২৬ থেকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এর তরফ থেকে আবেদন শুরু হয়েছে। আর প্রথম শ্রেণি এবং প্রাক-প্রাথমিক বিভাগে বর্তমানে ভর্তি চলছে। এ বিষয়ে কেভিএস এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। তবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ এপ্রিল ২০২৬। তাই হাতে আর একটা সপ্তাহ বাকি। অভিভাবকদের আর অপেক্ষা করা কোনোভাবেই উচিত নয়। নির্দিষ্ট সময় সীমার মধ্যেই অনলাইনে আবেদন করে নিতে হবে।

আরও পড়ুন: অষ্টম বেতন কমিশনে বদলে যাবে কোটি কোটি পেনশনভোগীর ভাগ্য!

আবারও বলে রাখি, এখানে শুধুমাত্র প্রাক-প্রাথমিক স্তর এবং প্রথম শ্রেণীর জন্য বর্তমানে ভর্তি চলছে। তবে হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী বা তার উপরের শ্রেণিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে উপলব্ধ আসনের উপর ভিত্তি করবে। সেক্ষেত্রে অফলাইনে আবেদন করা যাবে। অনলাইনে অন্যান্য ক্লাসের জন্য আবেদন করা যাবে না।

কীভাবে আবেদন করবেন?

কেন্দ্রীয় বিদ্যালয় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথম https://kvsangathan.nic.in/ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এটি কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
  • এবার আপনি হোমপেজে প্রথম শ্রেণি বা প্রাক-প্রাথমিক ক্লাসে ভর্তি হওয়া ভর্তি করার জন্য আবেদনের লিঙ্ক পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  • তারপর অভিবাবককে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর শিশুর সমস্ত ব্যক্তিগত তথ্য এবং বাবা-মায়ের সম্পর্কিত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিতে হবে এবং একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

আরও পড়ুন: বন্দে ভারতে পচা খাবার পরিবেশন, IRCTC-কে মোটা জরিমানা রেলের, বাতিল চুক্তিও!

উল্লেখ্য জানিয়ে রাখি, প্রাক-প্রাথমিক এবং প্রথম শ্রেণীতে ভর্তির জন্য নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, প্রাক-প্রাথমিক ১ বিভাগে ভর্তির জন্য শিশুদের বয়স হতে হবে ৩ থেকে ৪ বছর পর্যন্ত, প্রাক-প্রাথমিক ২ বিভাগে ভর্তি হওয়ার জন্য বয়স হতে ৪ থেকে ৫ বছর, প্রাক-প্রাথমিক ৩ বিভাগে ভর্তি হওয়ার জন্য বয়স হতে হবে ৫ থেকে ৬ বছর আর প্রথম শ্রেণীতে ভর্তি হতে গেলে বয়স লাগবে ৬ থেকে ৮ বছর পর্যন্ত। আর যেহেতু ২ এপ্রিলের পর আর আবেদন গ্রহণ করা হবে না, তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন। কিন্তু হ্যাঁ, যদি কিছু আসন খালি থাকে, তাহলে ১৬ এপ্রিল এবং ২১ এপ্রিল আবারও নতুন করে তালিকা প্রকাশ করা হবে।

google button