প্রীতি পোদ্দার, কলকাতা: ঘর বাড়ি পরিষ্কার (Cleaning Tips) থাকলে মনটাও বেশ শান্ত থাকে। এমনকি বাড়িতে প্রতিবেশীরা আসলেও বেশ সুনাম করে। কিন্তু যেই না তাঁরা বেসিনে হাত ধুতে যান তখন, বেসিনের উপর এমন নোংরা দাগ দেখলেই রীতিমত মান-সম্মানের ব্যাপার হয়ে যায়। এদিকে হাজার চেষ্টাতেও বেসিন ঝকঝকে রাখা হচ্ছে না। নানারকম জিনিস ট্রাই করেও একই অবস্থা। চিন্তা করবেন না, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেসিন পরিষ্কার (Sink Clean Hacks) করার দুর্দান্ত তিনটে টিপস। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
বেসিন পরিষ্কার করার কিছু ঘরোয়া টোটকা
বাড়ির অন্যান্য জিনিসের মতোই একটু বেশিই ব্যবহার হয় বেসিন। যখন-তখন হাত ধোয়া থেকে শুরু করে দাঁত মাজা, মুখ ধোয়া, স্কিন কেয়ারের মতো কাজগুলো হ্যান্ড বেসিনের সামনে করতে হয়। আর তাতেই বেসিনের উপর লালচে দাগ দেখা যাচ্ছে। শুধু তাই নয় সাদা রঙের বেসিনের উপর হলদেটে দাগও দেখা যায়। জলের আয়রনের কারণে এই দাগঝোপ বেশি দেখা যায়। তবে চিন্তা নেই, এই নোংরা বেসিনের জন্য বাইরের লোকের কাছে লজ্জাতেও পড়তে হবে না। ৩ ঘরোয়া টোটকা ব্যবহার করলেই বেসিন একদম পরিষ্কার ঝা চকচকে হয়ে যাবে।
বেকিং সোডা
বাড়ির বেসিন খুব সহজেই পরিষ্কার করতে সবচেয়ে বেশি কাজ করে বেকিং সোডা। ভিনিগার ও বেকিং সোডা এই দুই উপাদান বেসিনে ছড়িয়ে দিলেই জেদি দাগ খুব সহজেই উঠে যাবে। প্রথমেই অল্প জল বা ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এবং বেসিনে ভালো করে মাখিয়ে রাখতে হবে। এর পরে ১৫ মিনিট পরে ধুয়ে নিতে হবে। তাহলেই চকচকে হয়ে উঠবে বেসিন।
পাতিলেবুর রস
বেকিং সোডার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ব্যবহার করলে বেসিন দারুণ চকচক করবে। ১৫ মিনিট পরে ধুয়ে নিলেই বেসিন একদম নতুনের মতো দেখাবে। তবে বাড়িতে যদি বেকিং সোডা না থাকে তাহলে পাতিলেবুর রসও বেসিনে লাগিয়ে রাখতে পারেন। ৩০ মিনিট পরে ধুয়ে ফেললেই বেসিনের গন্ধ ও দাগ দু’টো দূর হয়ে যাবে।
আরও পড়ুন: লাগবে না গ্যাস, ইন্ডাকশন! জল আর সামান্য বিদ্যুতেই হবে রান্না, এল হাইড্রোজেন স্টোভ
গুঁড়ো সাবান
বাসন মাজার লিক্যুইড বা গুঁড়ো সাবান নিয়ে ভালো করে বেসিন স্ক্রাবিং করলেই তেল চিটচিটে এবং দাগ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও স্যাভলন অথবা ডেটল দিয়েও চারপাশ মুছে জল দিয়ে ধুয়ে ফেললেই জীবাণুমুক্ত হবে বেসিন।












