প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যে হলেই মুখরোচক খাবার (Evening Snacks) খাওয়ার জন্য মনটা কেমন যেন আনচান করে ওঠে। সেক্ষেত্রে নন ভেজ খাবারই খেতে বেশি ভালোবাসে অনেকে। চিকেন পকোড়া ললিপপ, ফিশ ফিঙ্গারও ইত্যাদি ইত্যাদি। তবে নিরামিষের দিন মুখরোচক খাবারের (Veg Snacks) খুব বেশি বিকল্প থাকে না। তাই চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের দেখানো যাক কীভাবে আপনারা ইসকন স্টাইলে বাড়িতেই নিরামিষের ভেজ পনির মশলা রোল (Veg Paneer Mashla Roll Recipe) বানানো যায়।
সুস্বাদু নিরামিষ ভেজ পনির রোল
ইসকন মন্দিরে গেলেই দেখা যায় সেখানকার সমস্ত মানুষেরাই নিরামিষাশী। শুধু তাই নয় হরেক রকমের নিরামিষাশী রান্নাও তাঁরা বানিয়ে থাকেন। যা দেখতে যেমন লোভনীয় হয় ঠিক তেমনি আবার স্বাদেও হয় অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করা খুব চাপের। তাঁদের আবার এক বৈশিষ্ট্য আছে, কখনোই তাঁরা রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন না করে নিজেরা খান না। এমনকি রান্নার সময় মশলার স্বাদও চেখে দেখা যায় না। এদিকে যখন সেই ভোগ প্রসাদ খাওয়া হয়, তা স্বাদে হয় অতুলনীয়। সেই কারণে সকাল সন্ধ্যা রাত তিন বেলাতেই মনোযোগ দিয়ে রান্নার কাজে নেমে পড়তে হয় তাঁদের। তাই চলুন আজ আমরা শিখে নিই কীভাবে ইসকন স্টাইলে নিরামিষের ভেজ পনির মশলা রোল বানানো যায়। রইল পদ্ধতি।
উপকরণ
ভেজ পনির মশলা রোল বানানোর জন্য যে সকল উপাদান দরকার সেগুলি হল, পনির, আদা বাটা, বাঁধাকপি কুচি, নারকেল কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা পেস্ট, ধনেপাতা কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, সর্ষের তেল, শুকনো লঙ্কা, সাদা জিরে, হিং, ময়দা, চিনি গুঁড়ো। এবার আসা যাক পদ্ধতিতে।
রান্নার পদ্ধতি
১/ প্রথমে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, হিং এবং সাদা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিতে দিতে হবে আদা বাটা। ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দিতে হবে বাঁধাকপি কুচি, নারকেল কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং ধনেপাতা কুচি। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে কাঁচালঙ্কা বাটা। ভালো করে মাঝারি আঁচে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং চিনি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে।
আরও পড়ুন: পোড়া বাসন পরিষ্কার করতে আর কষ্ট নয়, এই ৪ টিপসেই হবে ম্যাজিক
২/ ৫-৬ মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নিতে হবে পরিমাণমত ময়দা, অল্প নুন, চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ওপর মধ্যে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে গাজর কুচি, শসা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে রাখতে হবে।
৩/ এবার একটি প্যানে সামান্য তেল গরম করে ওই ময়দার মিশ্রণটা গোল করে একটু একটু করে প্যানে দিয়ে দিতে হবে। এরপর হালকা হালকা করে দু-পিঠ ভেজে তুলে নিতে হবে। পরোটা গুলো একে একে তৈরি হয়ে গেলে ওর মধ্যে আগে বানানো সবজির মশলাটা দিয়ে মুড়িয়ে নিতে হবে রোল রোল করে। ব্যাস, তাহলেই তৈরি ভেজ পনির মশলা রোল। একবার খেলেই বারবার মন চাইবে এই রেসিপি খেতে।












