যেতে হবে না Mio Amore, বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন প্যাটিস, শিখুন পদ্ধতি

Published:

Chicken Patties Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যে হলেই কিছু টক ঝাল মিষ্টি খাবার জন্য মন কেমন যেন আনচান করে। এদিকে আবার মোমো চাউমিন রোজ রোজ খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। তাই অগত্যা বাড়িতেই কিছু স্ন্যাকস (Snacks Making Tips) বানিয়ে রাখলে চায়ের সঙ্গে বেশ রসিয়ে খাওয়া যেতে পারে মুখরোচক ‘টা’ । এছাড়াও অফিসে কিংবা খুদের টিফিনেও দিতে পারবেন। তাই চলুন সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলা যাক চিকেন প্যাটিস (Chicken Patties Recipe)। যার স্বাদ হবে পুরো দোকানের মতন।

চিকেন প্যাটিস বানানোর সহজ রেসিপি

বেশিরভাগ ক্ষেত্রে সময়ের অভাবে অনেকেই Mio Amore বা অন্য কোনো বেকারির দোকান থেকে চিকেন প্যাটিস কিনে খায়। কিন্তু তাতেও বেশি মশলা যেমন থাকে ঠিক তেমনই তেল থাকে প্রচুর। আর এই সব স্বাস্থ্যের পক্ষে খুবই বাজে। তার উপর দোকানের প্যাটিসে অনেক বেশি ক্যালোরি থাকে। খেলে বদহজম যেমন হবে ঠিক তেমনই ওজনও বাড়ার সম্ভাবনা বেশি। তাই জেনে বুঝে সেই সব খাবার বাইরে না খেয়ে বাড়িতেই করে খেতে পারেন আপনিও। তাও আবার সামান্য উপকরণ দিয়ে, তাই চলুন একনজরে সম্পূর্ণ রান্নার পদ্ধতিটি জেনে নেওয়া যাক।

উপকরণ

চিকেন প্যাটিস বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হল হাড় বিবীন ৪০০ গ্রাম মাংস, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, নুন, আদা-রসুন বাটা, ময়দা, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার ভিনেগার, চিনি, বেকিং পাউডার, সোয়া সস, গ্রিন চিলি সস, সাদা তেল, ডিমের সাদা অংশ, ব্রেডক্রাম্বস এবং পাফ পেস্ট্রি শিটের। এর মধ্যে সবকিছুই আমাদের সকলের রান্নাঘরে কম বেশি থাকে, শুধু বাজার থেকে আনতে হবে চিকেন এবং পাফ পেস্ট্রি শিট। চলুন এবার আসা যাক রান্নার পদ্ধতিতে।

পদ্ধতি

প্রথমে বাজার থেকে আনা চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে তাতে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে ১০ মিনিট। এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে সামান্য সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর মেরিনেট করে রাখা চিকেন গুলোকে হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। হালকা বাদামি রঙের আভা দেখলেই চিকেনগুলিকে প্যান থেকে তুলে একটি প্লেটে আলাদা করে তুলে রাখতে হবে। এবার সেই একই প্যানে আরও একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কুচনো লঙ্কা মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়া দিতে হবে।

আরও পড়ুন: বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার সিস্টেম? মুখ খুলল শিক্ষা সংসদ

এরপর প্যানের ওই ভাজা তরকারির মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। তার সঙ্গে পরিমাণ মত সোয়া সস এবং গ্রিন চিলি সস দিয়ে নাড়িয়ে সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। শেষে তরকারিটা মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিতে হবে। অন্যদিকে বাজার থেকে কেনা পাফ পেস্ট্রি শিটের মধ্যে ওই তরকারির গুলো দিয়ে দিতে হবে। তারপর ডিমের সাদা অংশ ফেটিয়ে একটা ব্রাস দিয়ে ওই শিটগুলোর ওপর বুলিয়ে দিতে হবে। তারপর মাইক্রো ওভেনে বেক করতে দেবেন, যদি কারোর বাড়িতে মাইক্রোওভেন না থাকে তাহলে কড়াইতে তেল দিয়ে সেই শিটগুলো ভেজে নেবেন। ব্যাস তাহলেই তৈরি গরম গরম চিকেন প্যাটিস।

google button