এপ্রিলেই নতুন মোবাইল অ্যাপ আনছে EPFO, টাকা উঠবে নয়া উপায়ে! জানুন বিশেষত্ব

Published:

EPFO new APP

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি বেসরকারি সংস্থায় কাজ করেন? EPFO সদস্য? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এতদিন যেখানে আপনার পিএফ-এর টাকা সহ আরও নানা তথ্য পেতে UMANG অ্যাপ দেখতেন নিশ্চয়ই। কিন্তু সরকার এবার আরও একটি অ্যাপ লঞ্চ (EPFO New APP) করতে চলেছে বলে খবর। শীঘ্রই একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হবে, যা পিএফ-এর টাকা তোলার প্রক্রিয়াকে আগের চেয়ে আরও অনেক সহজ করে তুলবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনটির ওপর।

নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে EPFO

উল্লেখযোগ্যভাবে, এই নতুন অ্যাপটি ইউপিআই (UPI)-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা দেবে। আশা করা হচ্ছে, এর ফলে দীর্ঘ প্রক্রিয়া এবং অপেক্ষার ঝামেলার হাত থেকে মুক্তি পাবেন সদস্যরা। বর্তমানে, এই ফিচারটির টেস্টিং সম্পন্ন হয়েছে এবং এটি শীঘ্রই চালু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। EPFO-এর নতুন মোবাইল অ্যাপটি ব্যবহারকারীদের জন্য পিএফ-এর টাকা তোলার প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল এবং সহজ করার উপর গুরুত্ব দেবে।

কীভাবে কাজ করবে নতুন অ্যাপটি?

বিভিন্ন সূত্রে খবর, এই অ্যাপটি ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সরাসরি সংযুক্ত থাকবে এবং BHIM সহ অন্যান্য UPI অ্যাপের সাথে সমন্বিত হবে। এর ফলে ব্যবহারকারীরা প্রথমে তাদের EPF অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সহজেই ট্রান্সফার করতে পারবেন এবং তারপরে UPI-এর মাধ্যমে সহজেই টাকা তুলে নিতে পারবেন। বর্তমানে, পিএফ-এর টাকা তোলার জন্য শুধুমাত্র অনলাইন পোর্টাল রয়েছে, যা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য। নতুন ব্যবস্থা চালু হওয়ার ফলে এই প্রক্রিয়াটি মিনিটের মধ্যেই সম্পন্ন হবে, যা লক্ষ লক্ষ কর্মচারীকে উল্লেখযোগ্য স্বস্তি দেবে।

আরও পড়ুনঃ ভারতের কপালে চিন্তার ভাঁজ! হরমুজের কাছেই নতুন করে বিমানঘাঁটি তৈরি করছে পাকিস্তান 

নতুন এই সুবিধার অধীনে, EPFO-র গ্রাহকরা তাঁদের পিএফ ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। তবে, নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ শতাংশ ব্যালেন্স থাকা আবশ্যক। এর মানে হলো, একবারে পুরো টাকা তোলা সম্ভব হবে না। যদি কেউ চাকরি হারান, তাহলে ১২ মাস পর বাকি ২৫ শতাংশ টাকা তোলা যাবে। কর্মকর্তাদের মতে, ফান্ডের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই নিয়মটি চালু করা হয়েছে। বর্তমানে ইপিএফও-র তহবিলে প্রায় ২৬ লক্ষ কোটি টাকা রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত।

google button