কম সময়ে বানিয়ে নিন চিলি চিকেন ম্যাগি, জীবনেও ভুলতে পারবেন না স্বাদ, রইল রেসিপি

Published:

Chilli Chicken Maggie Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: আট থেকে আশি সকলেরই পছন্দের খাবার হল ম্যাগি (Maggie)। যখনই অল্প খিদে পায় তখনই চোখ পড়ে ম্যাগির দিকে। খাটুনিও কম, হলে ম্যাগি সেদ্ধ করে নিলেই হল, আর তার উপর ম্যাগি মশলা। অনেকে আবার কিছু সবজি এবং ডিম ভেজেও খায়। তবে আজকে আমাদের এই প্রতিবেদন ম্যাগির এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছে। আর সেটি হল চিলিচিকেন ম্যাগি (Chilli Chicken Maggie Recipe)। যেটা স্বাদেও হবে ঝাক্কাস।

সাদামাটা ম্যাগিতে আসবে ভিন্ন স্বাদ

ম্যাগি তো আমরা প্রায় সকলেই কম বেশি রোজ খাই। কিন্তু মাঝে মধ্যে এই সাদামাটা ম্যাগির স্বাদ ফিকে হয়ে যায়। তাই সেই স্বাদে খানিক ম্যাজিক আনতে নিয়ে আসা হল এক অনবদ্য এবং লোভনীয় চিলিচিকেন ম্যাগি রেসিপি। এর জন্য রান্নায় শুধু একটু বদল আনলেই বদলে যাবে পুরো খেলা। এমন টেস্ট হবে যে বাচ্চারাও যেমন চেটেপুটে খাবে ঠিক তেমনই বড়রাও বারবার বায়না করবে। এর জন্য শুধু কয়েকটা নতুন জিনিস ম্যাগিতে অ্যাড করতে হবে, আর তার সঙ্গে বদল করতে হবে রান্নার স্টাইল। তাই চলুন ঝটপট করে শিখে নেওয়া যাক এই রেসিপিটি।

উপকরণ

চিলিচিলেন ম্যাগি বানানোর জন্য লাগবে চিকেন, ম্যাগি, নুন, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ভিনিগার, সোয়া সস, চিলি সস, টমেটো সস, ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, তেল, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি। প্রায় প্রতিটি উপাদানই কম বেশি আমাদের রান্নাঘরে থাকে। এবার দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতি।

রান্নার পদ্ধতি

চিলি চিকেন ম্যাগি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা চিকেন গুলি ভালো করে ধুয়ে চিলি চিকেনের মত করে কেটে নিতে হবে। এরপর সেই কেটে রাখা চিকেনগুলো ম্যারিনেট করার জন্য একে একে দিয়ে দিতে হবে নুন, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ভিনিগার, সোয়া সস, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম। এবার ভালো করে পুরো চিকেনটা মাখিয়ে নিতে হবে। এরপর সেটিকে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। অন্যদিকে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলিকে কেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে ঢেকে রাখা চিকেনগুলো ভেজে নিতে হবে।

আরও পড়ুন: এই ৪ টোটকাতেই বাপ বাপ করে পালাবে টিকটিকি, তৈরি করুন ঘরোয়া উপাদান দিয়েই

চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবার ম্যাগিগুলো সিদ্ধ করে নিতে হবে। অন্যদিকে আরও একটি প্যানে সামান্য তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি, কাঁটা পেঁয়াজ, ক্যাপসিকাম ভেজে নিতে হবে। আর ওর মধ্যে স্বাদ মত নুন, সোয়া সস, চিলি সস, ভিনিগার, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং তার সঙ্গে ম্যাগি সিদ্ধর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু ফুটে এলেই ওর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব এবং ভাজা চিলেনগুলো দিয়ে দেব। ১-২ মিনিটে ভালো করে নাড়া দিয়ে ঢেকে রাখবো। তারপর সিদ্ধ ম্যাগিগুলো দিয়ে দিলেই তৈরি চিলিচিকেন ম্যাগি।

google button