সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা (Muslim Population) উল্লেখযোগ্য হারে বাড়ছে। অন্যদিকে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা দিনের পর দিন কমছে। কিন্তু হিন্দু ধর্মের পরিসংখ্যান কী বলছে? আসলে সম্প্রতি এরকমই এক রিপোর্ট প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংস্থা পিউ রিসার্চ অর্গানাইজেশন। আর সেই রিপোর্ট অনুযায়ী, ইউরোপ এবং আমেরিকা থেকে দিনের পর দিন আফ্রিকার দিকে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা স্থানান্তরিত হচ্ছে।
কী বলছে রিপোর্ট?
বিশ্বের মোট ২১টি দেশের জনসংখ্যার উপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সেখানে ২০১০ সাল থেকে ২০২০ সালের মধ্যে খ্রিস্টান জনসংখ্যা ছিল ২.১ বিলিয়ন। তবে ২০২০ সালের পর তা বেড়ে দাঁড়িয়েছে ২.৩ বিলিয়ন। সংখ্যা বাড়লেও শতাংশের দিক থেকে আবার খ্রিস্টান জনসংখ্যা কমেছে। জানা গিয়েছে, এই সময়কালের মধ্যে গোটা বিশ্বজুড়ে মোট ১৫ শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে তার মধ্যে বেশিরভাগই খ্রিস্টান নয়, বরং মুসলিম জনসংখ্যা সবথেকে বেশি। এক কথায় লাফিয়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা।
হিন্দুদের পরিসংখ্যান কী বলছে?
এদিকে রিপোর্ট বলছে, গত এক দশকে বিশ্বে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ১২৬ মিলিয়ন। আর বর্তমানে বিশ্বে মোট হিন্দু জনসংখ্যা ১৪.৯ শতাংশ। এই মুহূর্তে সবথেকে বেশি ত্বরান্বিত হচ্ছে মুসলিম ধর্ম। কারণ, গত এক দশকে ৩৪৭ বিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এই ধর্মের। এমনকি বিশ্বের যে কোনও ধর্মের তুলনায় তা অনেকটাই বেশি। আর বৃদ্ধির দিক থেকে খ্রিস্টান ধর্মের পরেই রয়েছে মুসলিম। গোটা বিশ্বের ২৫.৬ শতাংশই এখন মুসলিম ধর্মে দীক্ষিত। তবে অন্যদিকে আবার বিশ্বব্যাপী ধর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে মোট ২৪.২ শতাংশ মানুষ ধর্মহীন।
আরও পড়ুন: ‘সিট বাড়বে তৃণমূলের, ৩০ আসন পেরোবে না বিজেপি’ ভোটের আগে ভবিষ্যদ্বাণী
পাশাপাশি রিপোর্টে এও দাবি করা হচ্ছে যে, মুসলিম ধর্মের সাথে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত এক দশকে ১২৬ মিলিয়ন হিন্দু ধর্মালম্বীদের সংখ্যা বেড়েছে। বর্তমানে বিশ্বে মোট হিন্দু ধর্মের পরিমাণ ১৪.৯%। অন্যদিকে বৌদ্ধ ধর্ম দিনের পর দিন হ্রাস পাচ্ছে। মাত্র ৪.১ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত রয়েছে। এছাড়া মোট ৭৫.৮ শতাংশ মানুষ নিজেদের কোনও না কোনও ধর্মে দীক্ষিত বলেই দাবি করেন। আর বাদবাকি ২৪.২ শতাংশ ধর্মহীন।












