আজ থেকে ন্যাশনাল হাইওয়েতে নতুন টোল চার্জ, কমল না বাড়ল? জানুন

Published:

National Highway Toll Tax
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি প্রতিনিয়ত ন্যাশনাল হাইওয়েতে গাড়ি নিয়ে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। কারণ, জাতীয় মহাসড়কের টোল চার্জ এবার অনেকটাই কমানো হয়েছে (National Highway Toll Tax)। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ২০০৮ এর বিধি সংশোধনের পর আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে জাতীয় মহাসড়কের টোল চার্জ সংশোধন করল। কতটা কমানো হল? বিশদে জানুন এই প্রতিবেদনে।

কমানো হল জাতীয় মহাসড়কের টোল

প্রসঙ্গত, বর্তমানে ন্যাশনাল হাইওয়ে ব্যবহারকারীদের থেকে নিয়মিত জাতীয় সড়কের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি টোল চার্জ নেওয়া হয়। কারণ, এই অ্যাক্সেস নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত করিডোরগুলি দ্রুত, নিরবচ্ছিন্ন এবং আরামদায়ক ভ্রমণের সুবিধা দিয়ে থাকে। এমনকি এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ খোলা না থাকলেও অপারেশনাল সেকশনে বেশি হারে চার্জ আরোপ করা হয়।

তবে নতুন নিয়মের আওতায় যখন কোনও ন্যাশনাল এক্সপ্রেসওয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খোলা না থাকবে, তখন জাতীয় মহাসড়ক ২০০৮ বিধির আওতায় জাতীয় মহাসড়ক বিভাগের জন্য প্রযোজ্য টোল চার্জ অনেকটাই কম হারে নেওয়া হবে। অর্থাৎ, এতে যে সাধারণ যাত্রীরা বিরাট উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: তারেক রহমানের জয়ে শুভেচ্ছা বার্তা মমতার, পাঠানো হল ফুল ও মিষ্টি

এক বিবৃতিতে জাতীয় মহাসড়ক ও সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনের মূল লক্ষ্য হল ন্যাশনাল হাইওয়ে ব্যবহারকে উৎসাহিত করা, যাতে ব্যবহারকারীরা খোলা অংশ দিয়ে ভ্রমণ করতে উৎসাহিত হয় এবং জাতীয় মহাসড়ক রুটগুলোতে যানজট কমে। পাশাপাশি সরবরাহ ও যাত্রীদের দ্রুত চলাচলের সুযোগ তৈরি করবে এই নিয়ম, এবং পুরনো জাতীয় মহাসড়কে যানজটের কারণে দূষণও হ্রাস পাবে। আর সবথেকে বড় ব্যাপার, এই নিয়ম আজ থেকেই চালু হচ্ছে। ফলে নিত্যযাত্রীদের পকেট অনেকটাই বাঁচবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now