সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য রইল বিরাট সংবাদ। এবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি (UPSC Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে বিএসএফ থেকে শুরু করে সিআরপিএফ, আইটিবিপি সহ বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়েছে আর আবেদন চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
UPSC-তে নিয়োগের বিজ্ঞপ্তি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ৩৪৯টি শূন্যপদ আছে। তবে এর মধ্যে বিএসএফ-এ ১০৮টি, সিআরপিএফ-এ ১০৬টি, সিআইএসএফ-এ ৭০টি, এসএসবি-তে ৫৩টি এবং আইটিবিপি-তে ১২টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আর যে কোনও রাজ্য বা কেন্দ্রীয় আইনসভার আইন দ্বারা অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এই পদে আবেদন করার জন্য নূন্যতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসিমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো কী আছে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ করা নেই। তবে এই পদে চাকরি পেলে নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। তারপর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আরও পড়ুন: বিয়ে করতে গেলে লাগবে বাবা-মায়ের অনুমতি! বিরাট রায় হাইকোর্টের
কীভাবে আবেদন করবেন?
এই পদে আবেদন করার জন্য ইউপিএসসি-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই অনলাইনে আবেদন করে নেওয়া যাবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। তবে হ্যাঁ, নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
- সবশেষে ফি দিয়ে সাবমিট করুন।
বলে রাখার বিষয়, এখানে আবেদন শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
UPSC Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।












