শূন্য আয়, নেই জমি-বাড়ি! জানেন প্রতীক উর রহমানের সম্পত্তির পরিমাণ?

Published:

Pratik Ur Rahaman
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: আয় একেবারেই শূন্য, নেই কোনো নিজস্ব বাড়ি গাড়ি, এমনই তথ্য হলফনামায় প্রকাশ করেছিলেন সিপিআইএম এর প্রাক্তন লড়াকু যুবনেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের তরফে লড়েছিলেন প্রতীক। কিন্তু দু’বছর পরে বদলে গেল সমীকরণ। এবার অভিষেকের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন এই তরুণ নেতা।

কলেজ জীবন থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত প্রতীক উর রহমান

সিপিআইএম এর এই লড়াকু যুবনেতা প্রতীক উর রহমান আসলে ডায়মন্ড হারবারের বাসিন্দা। সেখানকার ফকিরচাঁদ কলেজের ছাত্র ছিলেন তিনি। কলেজ জীবন থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। পারিবারিক ব্যবসা থাকলেও প্রতীক উর দলের কাজেই নিজেকে নিয়োজিত করেছেন। এসএফআই-এর সর্বভারতীয় সহ সভাপতির পদ সামলেছেন একসময়। কিন্তু বর্তমানে দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। অভিযোগ জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। এমতাবস্থায় জল্পনা রটেছিল যে প্রতীক নাকি তৃণমূলে যোগ দেবেন। তবে গতকাল রাত অবধি সবটাই ছিল অনুমান। অবশেষে বাস্তবে রূপ নিল সেই জল্পনা। এই পরিস্থিতিতে প্রতীক উর রহমানের সম্পত্তির প্রসঙ্গ উঠে এল শিরোনামে।

প্রতীক উর রহমানের সম্পত্তি কত?

হিসাবের খাতা খুললেই দেখা যায় বামশিবিরের একাধিক প্রার্থীর সম্পত্তির পরিমাণ অনেকটাই থাকলেও, সেক্ষেত্রে নথি বলছে প্রতীক উর রহমান নাকি সম্পূর্ণ বিপরীত। লোকসভা ভোটের হলফনামায় যে তথ্য উল্লেখ করা হয়, তাতে প্রতীক উরের সম্পত্তি বলতে তেমন কিছুই নেই। এরপর বিগত পাঁচ বছরের কোনও আয়ের হিসেব দেননি সিপিএম প্রার্থী। এমনকি তাঁর স্ত্রী সিরিন সুলতানারও কোনও আয়ের কথা উল্লেখ নেই হলফনামায়। হলফনামায় জানা গিয়েছে প্রতীক উর ও সিরিন সুলতানার উভয়ের হাতেই ছিল নগদ ১০০০ টাকা। এছাড়াও SBI তে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছিল প্রতীক উর রহমানের। প্রথম অ্যাকাউন্টে ছিল ৬ লক্ষ ১৮ হাজার ৯৪৮ টাকা। এবং অপর অ্যাকাউন্টে আছে ৭ হাজার ৫১১ টাকা।

আরও পড়ুন: বিজেপি কর্মীর বাড়ির সামনে হল না পথশ্রী’র নতুন রাস্তা! কেতুগ্রামে সরকারের উন্নয়নে কাঁচি

নেই নিজস্ব জমি

প্রতীক উর রহমানের স্ত্রী সিরিন সুলতানারও দুটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল। SBI এর একটি অ্যাকাউন্টে ছিল ১৭ হাজার ৬০০ টাকা ও ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্টে ছিল ৪০০০ টাকা। এছাড়া কোনও বিমা বা পলিসিতে বিনিয়োগ করেননি তাঁরা। প্রতীক উর রহমানের কোনও গাড়ি নেই। নেই কোনও সোনা বা মূল্যবান জিনিস। এছাড়াও তাঁর কোনও জমি বা বাড়ি নেই, নেই কোনও ঋণও। অন্যদিকে তাঁর স্ত্রীর কাছে ২০ গ্রাম সোনা রয়েছে, যার বাজারমূল্য ছিল ওই সময় ১ লক্ষ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে প্রতীক উরের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষ ২৭ হাজার ৪৫৯ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now