ইন্ডিয়া হুডের খবরে শিলমোহর, অভিষেকের হাত ধরে তৃণমূলে চুঁচুড়া বিজেপির বড় নেতা

Published:

Updated:

Suresh Rao Join TMC

সৌভিক মুখার্জী, চুঁচুড়া: বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট পশ্চিমবঙ্গে। তবে তার আগেই রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হুগলি (Hooghly) আলোচনার শিরোনামে। ইন্ডিয়াহুডের খবরেই পড়ল সিলমোহর। আমরা আগেই জানিয়েছিলাম, এবার হুগলির দাপুটে নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন। সেই খবরই সত্যি হল। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পদ্মফুল ছেড়ে শাসকদলে যোগদান করলেন সুরেশ সাউ (Suresh Shaw Join TMC)।

বিজেপিতে যোগদান সুরেশ সাউয়ের

প্রসঙ্গত, ভোটের মুখে দলের সমস্ত পদ থেকেই পদত্যাগ করেছিলেন হুগলি জেলার বিজেপি সহ সভাপতি সুরেশ সাউ। জল্পনা চলছিল, তিনি নাকি এবার তৃণমূলে যোগদান করবেন! এমনকি ইন্ডিয়াহুডের তরফ থেকে আমরাও জানিয়েছিলাম যে, এবার তিনি জোড়াফুল শিবিরে নিজের নাম লেখাবেন। সাথে তাঁর হাত ধরে জেলা বিজেপির একাধিক কর্মীও দলবদল করতে পারেন বলে জল্পনা চলছিল। সত্যি হল তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন সুরেশ সাউ।

আসলে এবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে পদ্মফুলের টিকিট পেয়েছেন সুবীর নাগ। এ নিয়েই প্রার্থীদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। সেই কারণে দলীয় কর্মসূচিতেও দেখা যাচ্ছিল না সুরেশকে। সেই আবহে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রসঙ্গত, সুরেশ সাউ বহুদিনের বিজেপি কর্মী। এমনকি এর আগে একাধিক গুরুত্বপূর্ণ দলীয় পদ সামলেছেন। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি। পাশাপাশি হুগলি, আরামবাগ, শ্রীরামপুর সাংগঠনিক জেলা লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিয়েও প্রচার করেছেন তিনি। তবে তাঁর এই দলবদল যে বিজেপির অন্দরে নতুন করে জলঘোলা সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: বাদ দিয়েছিল KKR, দেখা নেই টিম ইন্ডিয়াতেও! সেই শ্রেয়স আইয়ারই IPL-এ চেনালেন জাত

কিছুদিন আগে তিনি নিজেই বলেছিলেন যে, দল যাকে মনে করছে তাঁকে বিধানসভায় প্রার্থী করছে। আর যে কর্মীরা দিনরাত খেটে পরিশ্রম করল, তাঁদেরকে ভোটের সময় কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। যে প্রার্থীদেরকে টিকিট দেওয়া হচ্ছে, তাঁদেরকে কেউই চেনে না। প্রার্থীকে চেনাতে গিয়েই গলা শুকিয়ে যাচ্ছে। সেই কারণেই দলের চিন্তাভাবনা এবার খারাপ লাগছে। তবে হ্যাঁ, সুরেশ সাউয়ের তৃণমূলে যোগদান বিজেপি প্রার্থী সুবীর নাগের জয়কে যে আরও কঠিন করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি এতে চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের পাল্লাও ভারী হল।