প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রাক্কালে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জেলায় জেলায় প্রচার এবং জনসংযোগ বৃদ্ধি করতে দিন রাত কাজ করে চলেছে নেতা মন্ত্রীরা। এমতাবস্থায় আজ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতার ধর্মতলায় ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেট্রো চ্যানেলে ইতিমধ্যেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। দল বেঁধে এক এক করে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের বিধায়ক এবং নেতারাও জড়ো হতে শুরু করেছেন। বিজেপি যেখানে জেলায় জেলায় ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে সেখানে মুখ্যমন্ত্রীর ধর্মতলায় এই ধরনা বসা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।
ধরনায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এসআইআর নিয়ে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করে চলেছেন, এমনকি এই নিয়ে মামলাও দায়ের করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু তার পরেও রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বলে প্রকাশ করেছে কমিশন। যা নিয়ে রীতিমত তীব্র সংঘাত তৈরি হয়েছে, তাই এরই প্রতিবাদে আজ থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এছাড়াও ধরনা মঞ্চে থাকবেন SIR প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ভোটার, এবং ‘মৃত’ বলে চিহ্নিত হওয়া ভোটারেরা। কিন্তু প্রশ্ন উঠছে কতদিন থাকবে এই ধরনা সভা।
Smt. @MamataOfficial has started the dharna, drawing a clear line between the people of Bengal and those conspiring to rob them of their democratic voice.
What they are witnessing today is a rebellion against electoral theft. From Dharmatala echoes the anger of millions whose… pic.twitter.com/WyCNTYpTvL
— All India Trinamool Congress (@AITCofficial) March 6, 2026
কতদিন থাকবে এই ধরনা সভা?
তৃণমূলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এই ধরনা শুধু একদিনের জন্য নাও হতে পারে। সম্ভাবনা রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে এই ধরনের কর্মসূচি চালানোর। আর সেই কারণে মন্ত্রী, মুখপাত্র এবং দলের বক্তাদের কয়েকদিনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কারণ, ধরনা মানে তো শুধু বসে থাকা নয়। লাগাতার সেই মঞ্চ থেকেই ধারাবাহিকভাবে নেতারা বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও যেকোনো সময় তাঁর অবস্থান স্পষ্ট করবেন। যদিও এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই একদিনের জন্য ধরনা দেননি, তাই এবারেও যে এটি হবে না তা সকলের বিশ্বাস। এদিকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।
আরও পড়ুন: মনোনয়ন ঘিরে একাধিক বিভ্রান্তি! স্ক্রুটিনির পর অবশেষে গৃহীত রাহুল সিনহার ফর্ম
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসলেও কোনও ফারাক পড়বে না। এই সরকারের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তৃণমূল আর ফিরবে না। প্রসঙ্গত, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেক্ষেত্রে এই নিয়ে আসন্ন ভোট শুরুর আগে তৃণমূলের এই ধরনা উদ্যোগ এক বিশেষ পরিকল্পনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের দাবি এগুলি আসলে রাজ্যের নানা বিতর্ক এবং সরকারবিরোধী অভিযোগ থেকে নজর ঘোরানোর এক স্ট্র্যাটেজি।












