সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে দেশের প্রথম সমকামী সাংসদ, কে এই মেনকা গুরুস্বামী?

Published:

Menaka Guruswamy
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের ব্যস্ততার মাঝেই বড় চমক আনলেন শাসকদল তৃণমূল কংগ্রেস। গতকাল, দলের তরফে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাবুল সুপ্রিয়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি, রাজীব কুমার, কোয়েল মল্লিকের মতো তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানেকা গুরুস্বামী (Menaka Guruswamy)। একসময় তিনি মমতার হয়ে স্বর চড়িয়েছিলেন আদালতে কিন্তু অনেকের কাছেই এই নামটা রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি বাংলার জনগণের কাছে বেশ অপরিচিত। চলুন একনজরে জেনে নেওয়া যাক কে এই মেনকা।

কে এই মেনকা গুরুস্বামী?

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি মেনকা গুরুস্বামী মূলত হায়দরাবাদের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে বর্তমানে দিল্লিতে থাকেন। তিনি সংবিধানিক ও বাণিজ্যিক মামলায় বিশেষ দক্ষতার জন্য পরিচিত এবং এর আগে বহু গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলায় সওয়ালও করেছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাও করেছেন। এলজিবিটিকিউ অধিকার সংক্রান্ত, ৩৭৭ ধারা অবলুপ্তির ঐতিহাসিক রায়সহ একাধিক সাংবিধানিক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উল্লেখযোগ্য বিষয় হল পশ্চিমবঙ্গের আইপ্যাক ED মামলায় আইনজীবি মেনকা গুরুস্বামী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নেতৃত্ব দিয়েছেন। তিনি নিজেও সমকামী। সেক্ষেত্রে আসন্ন রাজ্যসভা নির্বাচনে জয়ী হলে তিনিই হতে চলেছেন ভারতীয় সংসদের ইতিহাসে প্রথম সমকামী সাংসদ।

কটাক্ষ বিরোধীদের

জানা গিয়েছে, আইপ্যাক মামলা নিয়ে মেনকা গুরুস্বামী এজলাসে ইডি-র অনুসন্ধান পদ্ধতি নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করেছিলেন প্রতিপক্ষকে। যা দেখে তাজ্জব অবস্থা গোটা আদালত চত্বরে, আর এবার তাঁকেই রাজ্যসভায় সাংসদ হিসাবে পেতে চায় তৃণমূল। শাসকদলের এই পদক্ষেপে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা। এমনকি রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকায় রাজীব কুমার থাকায় কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাঁদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমার সারদা কাণ্ডে লাল ডায়রি ও অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করছেন মমতা।”

আরও পড়ুন: বাংলায় শীত, বৃষ্টির খেলা! ২ জেলায় সতর্কতা, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া?

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত। একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র। তবে বিজেপি চাইলে দুটি আসনে প্রার্থী দিতেই পারে। যদি বিজেপি পশ্চিমবঙ্গ থেকে দুটি আসনে প্রার্থী দেয়, তাহলে একটি আসনে তৃণমূলের লড়াই হবে। যদিও সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখন দেখার পালা ভবিষ্যৎ এর ফলাফল কী দাঁড়ায়