নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন জেন-জির র‍্যাপার বলেন্দ্র শাহ, শুভেচ্ছা জানালেন মোদী

Published:

Balen Shah

সৌভিক মুখার্জী, কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জেন-জির র‍্যাপার বলেন্দ্র শাহ (Balen Shah)। দেশটির ৪৭ তম প্রধানমন্ত্রী হিসেবে দুই-তৃতীয়াংশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। ৩৫ বছর বয়সী বলেন্দ্র নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী (Prime Minister of Nepal)। আজ রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল নিজেই তাঁকে শপথবাক্য করিয়েছেন। আর ভারত এবং নেপালের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী মোদীও তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

নেপালের প্রধানমন্ত্রী হলেন বলেন্দ্র শাহ

কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির রাষ্ট্রপতি ভবনে বলেন্দ্র শাহর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সমস্ত রীতি মেনেই ঐতিহ্যগতভাবে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাঁকে শপথবাক্য পাঠ করান। এমনকি ১০৮ জন বটুকের স্বস্তিশান্তি পাঠ আর ১৬ জন বৌদ্ধ ভিক্ষুকের অষ্টমঙ্গল মন্ত্র উচ্চারণের মাধ্যমেই হয় এই শপথগ্রহণ অনুষ্ঠান। পাশাপাশি নেপালের প্রধান উপদেষ্টা সুশীলা কারকি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সেখানেই তিনি বড়সড় মন্তব্য করেন এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আশ্বাস দেন।

জানিয়ে রাখি, গত বছরের সেপ্টেম্বর মাসে জেন-জির আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা পদত্যাগ করে পালিয়ে যান। তারপর দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এতদিন দেশ সামলাচ্ছিলেন ছিলেন তিনিই। এরপর বিগত ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেখানে ১৬৫টি আসনে ভোটের লড়াইয়ে ৬৫টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। যার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জয়লাভ করেন বলেন্দ্র শাহ। সেই সূত্রে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি নেতা হিসাবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

এদিকে বলেন্দ্র শহ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। এমনকি তিনি ভারতে পড়াশোনা করেছেন বলেই খবর। নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র ছিলেন তিনি। আর র‍্যাপার হিসেবে তাঁর জনপ্রিয়তা কারো কাছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। তরুণ প্রজন্মের কাছে কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। এমনকি দেশের জনগণের পাশে সবসময়ই তিনি দাঁড়াতে চান। আর সেই সূত্রেই এবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের সর্বোচ্চ আসনে বসলেন তিনি।

আরও পড়ুন: ATM থেকেই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা, কবে শুরু পরিষেবা?

শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর

এদিকে বলেন্দ্র শাহর প্রধানমন্ত্রী হওয়াতে  ভারতের রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী লিখেছেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন। প্রধানমন্ত্রীর পদে আপনার শপথ গ্রহণ সত্যিই দেশের জনগণের প্রতি আস্থার প্রতিফলন। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য ভারত এবং নেপাল বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে এবং দুই দেশ একসঙ্গে এগোবে।

google button