প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর সিংহাসনকে টার্গেট করে সকলেই ভোট ময়দানের যুদ্ধে নেমেছে। প্রচারের ক্ষেত্রে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য দিন রাত খেতীচলেছে সকলে। আর এই ভোটের আবহে সিপিআইএম ছাড়লেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন এই তরুণ নেতা।
দল ছাড়লেন প্রতীক উর রহমান
রিপোর্ট মোতাবেক, CPIM-এর রাজ্য কমিটি থেকে আজ ইস্তফা দিলেন প্রতীক উর রহমান। এবং এই প্রসঙ্গে তিনি একটি চিঠি লিখেছেন শীর্ষ নেতৃত্বকে। বর্তমানে ভাইরাল সেই ইস্তফা পত্র। প্রতীক উর রহমানের লেখা চিঠিতে জানিয়েছেন, “সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব তৎ সহ পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এই ইস্তফা নিয়ে দলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি চুপ থেকেছেন প্রতীক উর রহমানও।
লড়াকু মনোভাবের জন্য জনপ্রিয় ছিল প্রতীক
বামেদের কাছে তরুণ মুখ হিসেবে প্রতীক উর রহমান একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। ভোটে জিততে না পারলেও লড়াকু মনোভাবের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিল সকলের কাছে। কিন্তু কিছুদিন আগেই দলের এক তরুণ নেতার সঙ্গে প্রতীক উরের বাকবিতণ্ডার খবর সামনে এসেছিল। ঝামেলা এতটাই বড় আকার নিয়েছিল যে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।’ এই নিয়ে রাজনৈতিক মহলে এক উত্তেজনা তৈরি হয়েছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই তাঁর দল ছাড়া নিয়ে বেজায় চিন্তিত সিপিআইএম।
আরও পড়ুন: ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, মুম্বইতে হবে মোদির সঙ্গে বৈঠক
প্রসঙ্গত, প্রতীক উর রহমানের ইস্তফা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। SFI শীর্ষনেতা, জেলার নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ডহারবারে সিপিএম প্রার্থী প্রতীক উর। সিপিএমকে সর্বস্তরে 0-তে নামানো সম্পাদক ও তাঁর মদতপ্রাপ্ত অযোগ্য বাতেলাবাজগণের কাঠিবাজিতে নাকি এই সিদ্ধান্ত। চিঠির সত্যতা যাচাই করতে পারিনি। ভুল হলে ডিলিট করে দেব।’
সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। SFI শীর্ষনেতা, জেলার নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ডহারবারে সিপিএম প্রার্থী প্রতীক উর। সিপিএমকে… pic.twitter.com/PSBPMw9K6k
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 16, 2026











