জল্পনায় শিলমোহর! অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান

Published:

Pratik-Ur Rahaman
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সদ্য প্রাক্তন সিপিএম নেতা প্রতীক উর রহমান (Pratik-Ur Rahaman)। শনিবার আমতলা দলীয় কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই মা মাটি মানুষে নাম লেখালেন তিনি। গত এক সপ্তাহ ধরেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছিল জল্পনা। কারণ, সিপিএম ছাড়ার পর তিনি নিজেই জানিয়েছিলেন, ২১ ফেব্রুয়ারি পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের কথা জানাবেন। আর সেই জল্পনা সত্যি করেই তৃণমূলে যোগ দিলেন প্রতীক।

তৃণমূলে যোগদান প্রতীক উর রহমানের

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রতীক-উর রহমান ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএমের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পর এবার ফের একই মঞ্চে দেখা গেল তাঁদেরকে। দলবদলের পর প্রতীক-উর রহমান নিজেই বলেছেন, বাংলার গৌরব রক্ষায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। বিজেপিকে আটকাতে এই মুহূর্তে তৃণমূল সবথেকে বড় শক্তি। তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পথ চলার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: কৃষক বন্ধু পেলে আবেদন করা যাবে না যুবসাথী প্রকল্পে? মুছে ফেলা হল আগের নোটিস!

এদিকে দলে স্বাগত জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, তিনি বিভিন্ন আন্দোলন আর মিছিলে প্রতীককে সক্রিয়ভাবেই দেখেছেন। তাঁর কথায়, ব্যক্তিগতভাবে আমি তাঁকে দেখেছি। প্রতীক-উর রহমান কখনও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করেননি। বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেখানে সমস্ত শক্তিকেই একজোট হতে হবে। এমনকি একইসঙ্গে তিনি সিপিএমের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। আর রাজ্যের স্বার্থে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now