আলিয়া বিশ্ববিদ্যালয়ে চরম অপমানিত মহম্মদ সেলিম, ভাষণ শুরু করতেই বয়কট ছাত্রদের

Published:

Mohammed Salim
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মহাবিড়ম্বনায় পড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)! বক্তব্য রাখার আগেই সেলিমকে দেখে অনুষ্ঠান কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন বহু শ্রোতা ছাত্র! রীতিমত ছাত্রদের ক্ষোভের মুখে পড়লেন তিনি। ভাইরাল সেই অনুষ্ঠানের ছবি এবং ভিডিও। বিরোধীদের দাবি, সিপিএম নেতা মহম্মদ সেলিম মঞ্চে উঠতেই তাঁকে ‘বয়কট’ করেন উপস্থিত পড়ুয়াদের একাংশ!

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বুধবার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক-সার্কাস ক্যাম্পাসে সামাজিক সাম্য এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক গণতান্ত্রিক আলোচনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও আমন্ত্রিত ছিলেন আইএসএফ-র বিধায়ক নওশাদ সিদ্দিকি, তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। দেখা যায় অনুষ্ঠানের মঞ্চে যখন নওশাদ সিদ্দিকি বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই মহম্মদ সেলিম হাজির হন। আর তাঁকে দেখামাত্রই হঠাৎ করে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের একাংশ হল থেকে বেরিয়ে যান। এই অবস্থায় গোটা পরিস্থিতি নিয়ে কার্যত বিরক্ত বোধ করেন তিনি। তাই প্রশ্নোত্তর পর্বের আগেই আলিয়া ছাড়েন সেলিম।

কী বলছেন মহম্মদ সেলিম?

ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত ছাত্ররা বলছেন, মহম্মদ সেলিমের উপস্থিতিতে অসন্তুষ্ট হয়েই অনেকে অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছেন। যদিও এই দাবি মানেননি নওশাদ সিদ্দিকি। তিনি জানান, “নিউটাউনের বাস ছেড়ে দেবে তাই ছাত্র বেরিয়ে যাচ্ছে।” অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদের এহেন আচরণের সম্মুখীন হয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “ওদের একটু শক্তি কমেছে। আগে যতবারই কেউ আসার চেষ্টা করেছে বলেছে তৃণমূল ছাড়া কেউ আসবে না। এখন অন্তত আমরা বক্তৃতা দিলাম কিন্তু গণতন্ত্র তাঁরা বিশ্বাস করে না।” যদিও এই ঘটনায় একাধিক তৃণমূল নেতা ‘সেলিমকে বয়কট’ করা হয়েছে এই দাবি তুলেছেন সমাজমাধ্যমে।

আরও পড়ুন: ভোটের মুখে উত্তরবঙ্গে বড় ধাক্কা বিজেপির! তৃণমূলে যোগ দিলেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

প্রসঙ্গত, নিউটাউনের হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পরেই দলের অন্দরেই বিতর্কের মুখে পড়েছিলেন মহম্মদ সেলিম। চাপানউতোর চলছে থাকে দলের অনুগামীদের মধ্যেও। অর্থাৎ এই বৈঠককে কর্মীদের একাংশ ইতিবাচক চোখে দেখেনি। যদিও এই বিতর্কে রাজ্য সম্পাদকের পাশে দাঁড়িয়ে হাল ধরতে দেখা গিয়েছিল শতরূপ ঘোষকে। সাফ জানিয়েছেন, “শুধু সিপিএম মিটিং করলেই দোষ।” অন্যদিকে প্রতীক উর রহমান কারও নাম না করে সোশ্যাল মিডিয়ায় বামপন্থীদের নীতি-নৈতিকতার প্রশ্ন তুলেছিলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now