প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই গতকাল অর্থাৎ রবিবার থেকে যুবসাথী প্রকল্পের আবেদন চালু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার সহ এই প্রকল্পের আবেদনের জন্য বসেছে সরকারি ক্যাম্প। সেখানে এ দিন সকাল থেকেই দেখা গেল বেকার যুবক-যুবতীদের লম্বা লাইন। তাঁদের মধ্যে কেউ MA পাস করেছেন, কেউ আবার BA-BSC। সকাল থেকে ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে সকলকে। এর অনেকেই একাধিক সমস্যার মুখে পড়ছে। এই অবস্থায় অনলাইনে আবেদন জানানো নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) ক্ষোভ প্রকাশ করতেই বড় পদক্ষেপ নিল সরকার।
অনলাইনে আবেদন করা নিয়ে প্রশ্ন তুলল শুভেন্দু
উল্লেখ্য, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ ঘোষণা করা হয়েছে। তবে প্রথমে, চলতি বছরের ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও,পরে তা প্রায় ৪ মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই শুরু হয়েছে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই রবিবার সকাল থেকেই একাধিক ক্যাম্পে প্রচুর ভিড় লক্ষ্য করা গিয়েছে। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি, বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী জানান, “আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পর, পোর্টাল হয়ে যাওয়ার পর, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে আবেদনের জন্য রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না?”
চালু হল অনলাইনে আবেদন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুব সাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদনের প্রসঙ্গ তুলতেই চারিদিকে সকলের মনে প্রশ্ন জাগে অনলাইনে যুগে যুব সমাজের কোনও প্রকল্পের ফর্ম ফিলআপ কেন শুধু অফলাইনেই হবে! আর এই বাকবিতণ্ডা শুরু হতেই রাজ্য সরকার নিল এক বড় পদক্ষেপ। শুরু করল অনলাইনে যুব সাথী প্রকল্পের আবেদন। অর্থাৎ নতুন নির্দেশিকা অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীরা এখন বাড়িতে বসেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে পারবেন। আর এই পদক্ষেপ যে সম্পূর্ণ নিজের ক্রেডিট এমনটাই দাবি করলেন শুভেন্দু।
আরও পড়ুন: ‘খাপ খাওয়াতে পারছি না’ বলে সিপিএম ছাড়লেন প্রতীক উর রহমান, যোগ দেবেন অন্য দলে?
কী বলছেন শুভেন্দু অধিকারী?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তাঁর এক্স হ্যান্ডেলে যুবসাথী প্রকল্প অনলাইনে আবেদনের বক্তব্যের ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমি বলার পরে চেতনা জাগ্রত হয়েছে। এবার তবে, লাইন নয় অনলাইন !!! সরকার লাইনে এসেছে, বেকার ভাতার ফর্ম পূরণ অনলাইনে করা যাবে। আশা করি আবার পাড়ায় পাড়ায় যুবক যুবতীদের না ভয় দেখানো হয় বা ভুল বোঝানো হয় যে যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করে জমা দেবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে…তৃণমূল সরকার বিদায় বেলায় নাটক করবে সেটাই প্রত্যাশিত !!!”
আমি বলার পরে চেতনা জাগ্রত হয়েছে।
এবার তবে, লাইন নয় অনলাইন !!!সরকার লাইনে এসেছে, বেকার ভাতার ফর্ম পূরণ অনলাইনে করা যাবে।
আশা করি আবার পাড়ায় পাড়ায় যুবক যুবতীদের না ভয় দেখানো হয় বা ভুল বোঝানো হয় যে যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করে জমা দেবে তাদের অগ্রাধিকার দেওয়া… pic.twitter.com/gbVhMazjrV— Suvendu Adhikari (@SuvenduWB) February 16, 2026











