সৌভিক মুখার্জী, কলকাতা: সত্যি হল সমস্ত জল্পনা। সেই আরজি করের ধর্ষিতা, নির্যাতিতা চিকিৎসক অভয়ার মা-ই পানিহাটি কেন্দ্র থেকে পেলেন বিজেপির টিকিট। হ্যাঁ, তিনিই লড়ছেন এই কেন্দ্র থেকে। বুধবার সন্ধ্যেবেলা তৃতীয় দফার লিস্ট (BJP Candidate List) প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেখানে মোট ১৯টি আসনের প্রার্থীর নাম দেওয়া হয়েছে। বাকি রয়েছে আরও ১৯টি আসন। তবে এবারের তালিকায় রয়েছে বেশ কিছু চমক। কোচবিহার থেকে শুরু করে রায়গঞ্জ, নদিয়া, পানিহাটি সহ বেশ কিছু জায়গা থেকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর সেখানেই নাম রয়েছে তিলোত্তমার মায়ের।
বিজেপির তৃতীয় তালিকা
প্রসঙ্গত, গত ১৬ মার্চ প্রথম দফায় মোট ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। আর বাকি ১৫০টি আসনের মধ্যে ১১১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৯ তারিখে। আর আজ যে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছেন—
- ইসলামপুর – শ্রী চিত্রজিৎ রায়
- ইংলিশ বাজার – শ্রী অমলান ভাদুরি
- উত্তরপাড়া – শ্রী দীপাঞ্জন চক্রবর্তী
- কাটোয়া – শ্রী কৃষ্ণা ঘোষ
- কোচবিহার দক্ষিণ – শ্রী রথীন্দ্র নাথ বোস
- চন্দননগর – শ্রী দীপাঞ্জন কুমার গুহ
- চুঁচুড়া – শ্রী সুবীর নাগ
- তমলুক – ডাঃ হরে কৃষ্ণ বেরা
- নলহাটি – শ্রী অনিল সিং
- পানিহাটি – শ্রীমতী রত্না দেবনাথ (অভয়ার মা)
- পূর্বস্থলী দক্ষিণ – শ্রী প্রাণকৃষ্ণ তপদার
- মেদিনীপুর – ডাঃ শঙ্কর গুচ্ছাইত
- রাজগঞ্জ – শ্রী দিনেশ সরকার (হরাধন সরকার)
- শান্তিপুর – শ্রী স্বপন দাস
- সাঁইথিয়া – শ্রী কৃষ্ণা কান্ত সাহা
- সিঙ্গুর – ডাঃ অরূপ কুমার দাস
- হাওড়া মধ্য – শ্রী বিপ্লব মন্ডল
- হরিপাল – শ্রীমতী মধুমিতা ঘোষ
- হেমতাবাদ – শ্রী হরিপদ বর্মন
আরও পড়ুন: পানিহাটিতে বিজেপির প্রার্থী তিলোত্তমার মা, দেখুন তৃতীয় তালিকা
বলাবাহুল্য, আরজি করের নির্যাতিতা চিকিৎসক অভয়ার মা যে বিজেপির প্রার্থী হচ্ছেন তা আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এমনকি তিনি নিজেই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, বিজেপির টিকিটে লড়তে চান। আর সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। তবে তাঁর প্রার্থী হওয়ার বিষয়ে আগে থেকে বিরোধী দল নিশ্চিত করেনি। কিন্তু আজ তালিকা প্রকাশের পরেই সামনে এলো। প্রসঙ্গত, পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের হয়ে লড়ছেন কলতান দাশগুপ্ত। এখন দেখার ফলাফল কী হয়।












