তৃণমূলে যোগ দিলেন ওয়াসিম আক্রম

Published:

West Bengal Election 2026
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে। আর কয়েকদিন পরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে নির্বাচন (West Bengal Election 2026)। তাই ভোট প্রচারের যাতে কোনো ত্রুটি না থাকে সেই কারণে উঠে পড়ে লেগেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় নির্বাচনের আগে দলে ভাঙ্গন দেখা গেল। জানা গিয়েছে মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওয়াসিম আক্রাম-সহ একাধিক কর্মী। আর তাতেই জয়ের হাসি হাসল শাসকদল।

তৃণমূলে যোগ দিলেন ওয়াসিম আক্রাম

রিপোর্ট মোতাবেক গত শনিবার মালদার মোথাবাড়ি বিধানসভাতে দুপুরে কর্মী সভার আয়োজন করা হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় সদস্যদের জোট বেঁধে কাজ করার নিদান দেওয়া হয়েছিল। এরপরই ওই অনুষ্ঠান মঞ্চেই মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওয়াসিম আক্রাম-সহ একাধিক কর্মী। ওয়াসিম আক্রামের হাতে মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি দলীয় ঝান্ডা তুলে দেন। স্লোগান তোলা হয় ‘আবার জিতবে বাংলা’। ওয়াসিমের এই আগমনে হাততালির রব ওঠে চারিদিকে। নির্বাচনের আগে মালদার মোথাবাড়ি বিধানসভাতে এইরূপ বড় উলট পুরাণ দেখে সকলেই বেশ হতবাক হয়ে গিয়েছে।

কেন এই পদক্ষেপ?

তৃণমূলে যোগদান করার কারণ হিসেবে ওয়াসিম আক্রাম সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, রাজ্যে যেভাবে সাধারণ মানুষকে SIR নিয়ে হয়রানির স্বীকার হতে হচ্ছে তা বন্ধ হওয়া দরকার, তাই পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে শামিল হতে এসেছি। উনি যেভাবে কালো কোট পড়ে সুপ্রিম কোর্টের সাওয়াল করেছিলেন। তার এই লড়াই দেখে উদ্বুদ্ধ হয়েই এই পদক্ষেপ। কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি কর্মসূচি চলছিল। আর সেই কর্মসূচি সভা চলাকালীন-ই CPIM ও ISF ছেড়ে ২০০ জনেরও বেশি কর্মী, সমর্থক ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। পাল্লা ভারী হয় শাসকদলের।

আরও পড়ুন: এবার শাস্তি পাবেন নকভি! হারাবেন PCB র পদ?

এছাড়াও, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের বিজেপিতেও ভাঙন ধরেছে গত শুক্রবার। সেদিন কলকাতার তৃণমূল ভবনে এসে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে পদ্ম প্রতীক ছেড়ে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নিলেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। নিজের দলবদলের জন্য তিনি দায়ী করেছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডাকে। এবার দেখার পালা ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসনে বিজেপিকে হারায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now