মায়ের কৃপায় জীবনের অন্ধকার দূর হবে ৪ রাশির! আজকের রাশিফল, ১১ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১১ এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর রাশিতে এবং সূর্য মীন রাশিতে বিরাজ করছে। এদিকে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। দশমী তিথির বিশেষ দিনটিতে সিদ্ধ এবং সাধ্য যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০০ টায় এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা তারার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ খেলাধুলা করে সময় কাটাতে পারেন। বন্ধুদের সঙ্গে বাড়িতে গেলে ভেবে চিন্তে টাকা খরচ করতে হবে। নাহলে আর্থিক ক্ষতি হবে। আজ পারিবারিক বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। দেরি না করে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। দাম্পত্য জীবন এবং পরিবারে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে ভালো অনুভূতি দেবে। পরিবারের কোনও বয়োজ্যেষ্ঠ সদস্য আজ জ্ঞান দিতে পারে আপনাকে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে গরিব মহিলাকে এক প্যাকেট দুধ নিবেদন করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। মাতামহের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মা কিংবা দাদা আপনাকে আর্থিক সাহায্য করবে। আজ পরিচিত কেউ আর্থিক বিষয়গুলোকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেবে। আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গৃহিণীরা টিভি বা মোবাইল ফোনে সিনেমা দেখে সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য আজ হলুদ, পাঁচটি অশ্বত্থ পাতা, এক কিলোগ্রাম হলুদ ডাল, জাফরান, একটি সূর্যমুখী ফুল হলুদ রঙের পোশাক ভক্তিভরে একজন ব্রাহ্মণকে দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ সবাইকে সাহায্য করার ইচ্ছা আপনাকে ক্লান্ত করে তুলবে। ছাত্র হলে এবং বিদেশে পড়াশোনা করতে চাইলে বাড়িতে আর্থিক সীমাবদ্ধতা আপনাকে চিন্তিত করতে পারে। আজ সন্তান কোনও আনন্দের খবর দিতে পারে। সৎ এবং প্রাণবন্ত ভালবাসার মধ্যে জাদুর অনুভূতি খুঁজে পাবেন। আজ অবসর সময়ে সিনেমা দেখতে পারেন। তবে সেটি আপনার ভালো নাও লাগতে পারে। ধ্যান বা যোগব্যায়ামের সাহায্যে মানসিক শক্তিকে শক্তিশালী করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: সুস্থ থাকার জন্য অবশ্যই কুকুরদেরকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ নিজের সমর্থকদের চেনা উচিত। কারণ, আপনার শক্তির অভাব নয়, বরং ইচ্ছাশক্তির অভাব থাকবে। গয়না বা পুরনো জিনি সপত্রে বিনিয়োগ করলে উপকার আসবে। পরিবারের সঙ্গে সামাজিক কার্যকলাপ সবাইকে খুশি রাখবে। আজ একটি গাছ লাগানো উচিত। কেনাকাটা করতে হলে সুন্দর কিছু কেনার কথা ভাবতে পারেন। জীবনসঙ্গীর কারণে মানসিক অশান্তির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অবশ্যই কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন। এতে আপনার প্রেমের জীবন আরো ভালো কাটবে।

সিংহ রাশি: খেলাধুলা কিংবা বাইরের কার্যকলাপে অংশগ্রহণ করলে আপনার হারানো শক্তি ফিরে পেতে পারবেন। যারা আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করেছেন, তাদের যে কোনও মূল্যে আজ পরিশোধ করতে হতে পারে। আত্মীয় কিংবা বন্ধুরা চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য আপনার বাড়িতে আসতে পারে। প্রতিদিন প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করা উচিত। বাড়ির অগোছালো অবস্থা পরিষ্কার করার পরিকল্পনা করতে পারেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে বট বা অশ্বত্থ গাছে দুধ দিয়ে জল দিন এবং সেই মাটি আপনার শরীরে যে কোনও স্থানে লাগানোর চেষ্টা করুন।

কন্যা রাশি: মানসিক চাপ থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ যে কোনও সময় অর্থের প্রয়োজন পড়বে। তাই যতটা সম্ভব সঞ্চয় করার কথা ভাবতে হবে। ব্যক্তিগত জীবন থেকে কিছুটা সময় বের করে দাতব্য কাছে উৎসর্গ করতে হবে। এতে মানসিক শান্তি পাবেন। আজ ব্যক্তিগত জীবনকে অবহেলা করবেন না। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বিশেষ যাবে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। স্বাস্থ্য ভালো থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঘরে গঙ্গার জলের মধ্যে একটু রুপোর মুদ্রা রাখার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আপনি খুশি হবেন। ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাইলে আজ থেকে টাকা জমানা শুরু করতে হবে। বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই অন্যদের মতামত ভালো হবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জন বা জীবনসঙ্গীর কোনও ফোন আপনার দিনটিকে সুন্দর করে তুলবে। আজ এই রাশির জাতক জাতিকারা অবসর সময়ে সৃজনশীল কোনও কাজ করতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু বুঝে শুনে আজ ব্যবসায় বিনিয়োগ করতে হবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য হাসপাতালে রোগীদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। কোনও অনাকাঙ্খিত অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনার আগামী মাস পর্যন্ত স্থগিত রাখা গৃহস্থলী জিনিসপত্রের জন্য খরচ হতে পারে। জ্ঞান এবং রশ্যবোধ আপনার চারপাশের মানুষদেরকে মুগ্ধ করবে। প্রেম বেশ উত্তেজনাপূর্ণ হবে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাতটি কালো বিউলির ডাল, সাতটি কালো গোলমরিচ এবং একটি কাঁচা কয়লা নীল কাপড়ে মুরে কোনও নির্জন স্থানে পুঁতে দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ নেতিবাচক চিন্তাগুলি মানসিক অসুস্থতার কারণ হতে পারে। কোনও দাতব্য কাজে অংশগ্রহণ করতে পারেন। এতে আপনি মানসিক শান্তি পাবেন। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে পারেন। তবে এই পরিকল্পনা সফল হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ প্রিয়জনের পক্ষে আপনার সঙ্গে মানিয়ে চলা কঠিন হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে কম মনোযোগ পাবেন যা আপনি দিনের শেষে বুঝতে পারবেন এবং তিনি আপনার জন্যই কিছু করতে ব্যস্ত ছিলেন এটাও বুঝবেন।

প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে আজ কমলা রঙের কাচের বোতলে রাখা জল পান করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। যারা ঋণ চাইবে তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করুন। খুব কাছের কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভাব আজ আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। যারা প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তারা সেই মুহূর্তগুলোকে জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে অন্যতম হিসেবেই খুঁজে পাবেন। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হবে না। আজ জীবনসঙ্গী আপনার কাছে দেবদূতের মতো আচরণ করবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভগবানকে দূর্বা নিবেদন করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতে পারেন এবং এমন কিছু করবেন যা আপনি সত্যিই উপভোগ করে। জমি কিংবা ঘর সম্পর্কিত বিনিয়োগ করা আপনার জন্যই বিপর্যয় হতে পারে। এই জিনিসগুলোতে বিনিয়োগ এড়িয়ে চলুন। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে ভালো ডিনার কাটাতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে আজ কোনও গরিব ব্যক্তিকে একটি কালো পশমের কম্বল দান করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ সাধুর আশীর্বাদ মানসিক শান্তি নিয়ে আসবে। যারা অকারণে অর্থ অপচয় করেছেন তাদের সেখান থেকে বিরত থাকা উচিত। না হলে আর্থিক ক্ষতি হবে। ভুল সময় ভুল কথা বলা থেকে বিরত থাকা উচিত। প্রিয়জনদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সঙ্গী আপনার ভালোর কথা ভাববে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ জীবনসঙ্গীর কাছ থেকে কম মনোযোগ পেতে পারেন। কিন্তু দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে তারা আপনার জন্য কিছু করতে ব্যস্ত ছিল।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার একটি খাঁটি রুপোর বালা পরা উচিত।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal