জ্যেষ্ঠা নক্ষত্রে টাকার বৃষ্টি হবে ৫ রাশির উপর! আজকের রাশিফল, ১১ ফেব্রুয়ারি

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১১ ফেব্রুয়ারি, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে এবং সূর্য মকর রাশিতে বিরাজ করবে। এদিকে আজ অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব পড়বে। নবমী তিথির এই বিশেষ দিনটিতে ব্যাঘাত এবং হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৭:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:০৮ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকারদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ সামান্য রাগ বিবাদ বা বিদ্বেষের কারণ হতে পারে। অজান্তেই কোনও পাওাদার আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেবে, যা আপনাকে অবাক করে দিতে পারে। আজ পরিবারের কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয়জন আজ রোমান্টিক মেজাজে থাকবে। একাধিক অংশীদারে জড়িত এমন কোনও নতুন উদ্যোগে যোগদান এড়িয়ে চলুন। আজ বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। ঘর পরিষ্কার করার জন্য সময় ব্যয় করা যেতে পারে।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য টাকা দিয়ে একজোড়া সবুজ তোতা পাখি আজ মুক্ত করে দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ দিনটি হাসিতে ভরপুর থাকবে। দিনের বেশিরভাগ জিনিস আপনার পছন্দের হবে। যারা ঋণ নিয়েছিলেন তাদের ঋণ পরিশোধ করতে আজ অসুবিধা হবে। আজ বাবার কঠোর আচরণ আপনাকে বিরক্ত করতে পারে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শান্ত থাকতে হবে। আজ প্রিয়জনের সঙ্গে কিছু মতবিরোধ দেখা যাবে। সঙ্গীর কাছে আপনার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে অসুবিধা হতে পারে। বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। এমনকি পরিবারেও ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য লাল বা বাদামী পিঁপড়েদের চিনি বা মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।

মিথুন রাশি: মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন। কিছু ব্যবসায়ী আজ লাভের সম্মুখীন হতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যে। সেই অর্থ অনেক সমস্যা দূর করতে পারে। সবার চাহিদা পূরণ করলে আজ শুধুমাত্র ব্যর্থতা আসবে। জীবনে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারেন। তবে সঙ্গীর সঙ্গে সবকিছু ভাগ করে নিতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। স্ত্রীর সাথে কথোপকথনের দরকার।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ বাড়ির কেন্দ্রীয় স্থান পরিষ্কার রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি: শারীরিক সুবিধা পাওয়ার জন্য বিশেষ করে মানসিক শান্তি আনার জন্য ধ্যান বা যোগব্যায়াম অনুশীলন করতে হবে। যারা জমি কিনেছেন এবং তা বিক্রি করতে চান, তারা আজ ভালো ক্রেতা খুঁজে পেতে পারেন এবং বিক্রি করে ভালো লাভ করতে পারবেন। ইতিবাচক চিন্তাভাবনা এবং যোগাযোগের মাধ্যমে আজ উপকার পাবেন। আজ দিনের বেশিরভাগ সময় কেনাকাটা বা অন্যান্য কাজে ব্যয় হতে পারে। স্ত্রী আপনাকে খুশি করার অনেক চেষ্টা করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতি পাওয়ার জন্য আজ অফিস বা শোবার ঘরের দেওয়ালে হলুদ বা ক্রিম রঙের পর্দা লাগানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন সে আপনি যাই করেন না কেন। সাধারণত সবকিছু অর্ধেক সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবেন। বাবা-মায়ের মধ্যে কেউ আপনাকে টাকা সাশ্রয় করার বিষয় পরামর্শ দেবে। তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। নাহলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে, যা আপনাকে মানসিক চাপের কারণ হতে পারে। আজ ধীরে ধীরে সব কিছু স্থির ভাবে চালনা করতে পারবেন। পরিবার এবং বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আজ চাকরি বা ব্যবসায় সুবিধা পাওয়ার জন্য তামার পাত্র থেকে সূর্যকে জল অর্পণ করার চেষ্টা করুন।

কন্যা রাশি: শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আজ দিনের বেশিরভাগ সময় খেলাধুলা করে কাটাতে পারেন। শুধুমাত্র বসে থাকার পরিবর্তে এমন কিছু করুন যা আপনার আয় বৃদ্ধি করতে পারে। শিশুরা আজ কোনও আনন্দের খবর নিয়ে আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো। বিবাহিত জীবনে কোনও রকম ঝামেলার সম্ভাবনা নেই। আজ ভালোবাসা এবং আনন্দের জন্য দিনটি ভালো।

প্রতিকার: ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে একটি একুরিয়াম স্থাপন করে মাছদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।

তুলা রাশি: আজ বাবার বাধার সম্মুখীন হতে পারেন যা আপনাকে সমস্যায় ফেলবে। বিশেষ করে রাগ নিয়ন্ত্রণ করা উচিত। কারণ এটি ক্ষণিকের পাগলামি ছাড়া আর কিছুই নয়। বন্ধুদের সঙ্গে পার্টিতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে পারেন। তবে এতে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। আজ আপনার কথা নিয়ন্ত্রণ করা উচিত। কারণ, প্রবীণ নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ নতুন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে হবে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় অগ্রগতি পাওয়ার জন্য কর্মক্ষেত্রে প্রবেশের আগে সূর্যের বারোটি নাম স্মরণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আনন্দ, ভ্রমণ এবং সামাজিক সমাবেশ আপনাকে সুখী বা স্বাচ্ছন্দ্যময় রাখবে। যদি রক্ষণশীল ভাবে বিনিয়োগ করেন, তাহলে আজ ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন। পারিবারিক গোপনীয়তার প্রকাশ আজ আপনাকে অবাক করে দেবে। আজ আপনি হতাশ বোধ করতে পারেন। কারণ, আপনার প্রিয়জনের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার পক্ষে যাবে বলেই মনে করা হচ্ছে। পারিবারিক চাহিদা পূরণের সময় প্রায়ই নিজেকে সময় দিতে ভুলে যাবেন।

প্রতিকার: আজ সুন্দর প্রেমের জীবনের জন্য তন্দুর বা মিষ্টি রুটি বেক করে লাল বা বাদামি কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন।

ধনু রাশি: প্রকৃতি আপনাকে আত্মবিশ্বাস এবং মন দিয়ে আশীর্বাদ করবে। এগুলোকে পূর্ণ ভাবে ব্যবহার করতে হবে। আজ যদি জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, তাহলে আর্থিক প্রবাহের দিকে মনোযোগ দিতে হবে। দিনের শেষের দিকে হঠাৎ করে সুসংবাদ পুরো পরিবারের জন্য আনন্দ নিয়ে আসবে। রোমান্টিক দিক থেকে দিনটা কিছুটা অস্বস্তিকর যাবে বলেই মনে করা হচ্ছে। এমনকি পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে। অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে উন্নত করতে সাহায্য করবে।

প্রতিকার: আর্থিক অবস্থা মজবুত করার জন্য গণেশের পূজো করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার স্ত্রী সুখের উৎস হিসেবে প্রমাণিত হবে। অর্থের আগমন আপনাকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে। শিশুরা আজ আপনার দিনটিকে খুব কঠিন করে তুলতে পারে। তাদের সঙ্গে চুক্তি করার জন্য বা অবাঞ্ছিত চাপ এড়ানোর জন্য ভালোবাসা ব্যবহার করতে হবে। পরিবার এবং বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনার অভ্যন্তরীণ গুণাবলী আপনাকে সন্তুষ্টি এনে দেবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি নিজের জন্য সময় খুঁজে পাবেন। তবে আগামীকালের জন্য কিছু স্থগিত রাখবেন না।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য লাল গরু বা লাল কুকুরকে আজ খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণরূপে ঠিক থাকবে। কিন্তু ভ্রমণ ক্লান্তিকর বা চাপপূর্ণ হতে পারে। লোকেরা আপনার নিষ্ঠা বা কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এবং এটি আজ আপনার জন্য কিছুটা আর্থিক লাভও বয়ে আনতে পারে। সন্তানদের সঙ্গে মূল্যবান সময় কাটান। আজ জীবনে বাস্তবতার মুখোমুখি হতে হলে আপনার প্রিয়জনকে অন্তত কিছু সময় জন্য ভুলে যেতে হবে। তবে কাজে মনোনিবেশ করুন। আজ আবেগগত বিষয়গুলোকে এড়িয়ে চলুন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য কুষ্ঠ রোগীদেরকে আর্থিক সাহায্য করার চেষ্টা করুন বা খাবার দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি: ব্যস্ত সময়সূচী সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণরূপ ভালো থাকবে। আর্থিক উন্নতির ফলে প্রয়োজনীয় কেনাকাটা করার সহজ হবে। আজ আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে। প্রেমে পড়ার সুযোগ হাতছাড়া করবেন না। তাহলে দিনটিকে কখনোই ভুলতে পারবেন না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় চোখ কান খোলা রাখুন। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো থাকবে। আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করতে হবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে ভালো রাখার জন্য হনুমানের পূজা করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

google button