শুভ যোগে পছন্দের চাকরি পাবে ৫ রাশি! আজকের রাশিফল, ১২ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১২ এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর ও কুম্ভ রাশিতে বিরাজ করবে। এদিকে সূর্য বিরাজ করছে মীন রাশিতে। আজ শ্রবণা এবং ধনীষ্ঠা নক্ষত্রের প্রভাব পড়বে। দশমী তিথির বিশেষ দিনটিতে সাধ্য এবং শুভ যোগ বিরাজ করবে। এদিকে আজ সূর্যোদয় হবে সকাল ৫:৫৯ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: দিনটি আপনার জন্য উপকারী। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পাবেন। আজ আপনার সঞ্চয় কাজে লাগতে পারে এবং তা হারানোর জন্য আপনি দুঃখিত বোধ করবেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যাটা বেশ আনন্দদায়ক হবে। আজ আপনার প্রেমের জীবনকে শক্তিশালী করতে চাইলে অন্যদের কথায় কান দেবেন না। সবার মনোযোগের কেন্দ্রবিন্দু থাকবেন। কেউ আপনার সমর্থনের জন্য আপনাকে পুরস্কৃত করতে পারে। জীবন সঙ্গীর কথা গায়ে লাগাবেন না।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য শিব মন্দির বা হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ শারীরিক ব্যায়াম বা ওজন কমানোর চেষ্টা আপনাকে উন্নত করতে সাহায্য করবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আর্থিক লেনদেনের সময়। আজ আপনার পরিবারের সদস্যরা স্নেহশীল হবে। ভালোবাসার ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। আকর্ষণীয় বা প্রাণবন্ত ব্যক্তিত্ব আপনাকে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে বিষ্ণু বা শিব মন্দিরের সূর্য সম্পর্কিত সামগ্রী দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ অপ্রয়োজনীয় চিন্তায় আপনার শক্তি নষ্ট করবেন না। যারা ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা করছেন তাদের সতর্ক থাকা উচিত। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া আজ আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু মেজাজ হারাবেন না। আজ কাউকে সহযোগিতা না করলে সমস্যা হতে পারে। ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় সন্দেহ সম্পর্ক নষ্ট করবে। প্রেমিক বা প্রেমিকাকে সন্দেহ করা উচিত নয়। তাঁর সম্পর্কে আপনার কোনও সন্দেহ থাকলে তা বলার চেষ্টা করুন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য জলে টাকাসহ সাদা ফুল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি: সামান্য রাগ বা বিবাদ আপনার জন্য সমস্যা ডেকে আনবে। বিপদের সময় সঞ্চয় কাজে লাগবে। এটা আপনার মনে রাখা উচিত। তাই টাকা জমানার পরিকল্পনা করুন। সন্তানদের সঙ্গে কাটানো সময় ভালো যাবে। আজ আপনার প্রেমে সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দেওয়া উচিত। সঙ্গীর কোনও কাজের জন্য আপনি বিব্রত বোধ করবেন। কিন্তু পরে বুঝতে পারবেন যা ঘটেছে তা ভালই ঘটেছে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো কাটাতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অবশ্যই সাদা পোশাক পরুন। এতে আপনার প্রেমের জীবন আরও ভালো কাটবে।

সিংহ রাশি: আজ উচ্চ রক্তচাপের রোগীদের বিশেষ যত্ন নেওয়া উচিত। ওষুধ সেবন করতে হবে। কোলেস্টোরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। এটা ভবিষ্যতের জন্য উপকারে আসবে। ভাই-বোনদের সাহায্যে আর্থিক লাভবান হতে পারবেন। তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। যদি কথাবার্তা আলোচনা আপনার মন মতো না হয়, তাহলে রাগের বসে কোনও কথা বলবেন না। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সচ্ছল যাবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য আজ ছোট মেয়েদের মধ্যে লেবু, তেতুল বা গোলগাপ্পার মতো টক জিনিস বিতরণ করার চেষ্টা করুন।

কন্যা রাশি: কিছু অনিবার্য ঘটনা আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। কিন্তু শান্ত থাকার চেষ্টা করতে হবে। আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সমস্ত কথার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। আজ আপনি প্রেমিকের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করলে কোনও জরুরী বিষয় নিয়ে পরিকল্পনা বাধাগ্রস্থ হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য আজ পিতলের বালা পরার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনি ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশিতে তেল মালিশ করা উচিত। পরিবারের সদস্যদের ভালো পরামর্শ আজ আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আজ আপনার কাছে প্রিয়জনের মুখে হাসি সবথেকে দামি হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনওরকম চিন্তা করার দরকার নেই। কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ আত্মীয়দের হস্তক্ষেপ বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করবে।

প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে বাড়িতে একটি তামার পাত্রে গোলাপের তোড়া রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: ভাগ্যের উপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা উচিত। সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। আজ বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়াবে। সামাজিক অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকাদের জরুরিভাবে নিজের জন্য সময় বের করতে হবে। নাহলে মানসিক চাপ সৃষ্টি হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য শরীরের যে কোনও অংশের রুপো পরার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলোর জন্য উন্মুক্ত থাকবে। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবে চিন্তে রাখা খরচ করা উচিত। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। যাদের সঙ্গে খুব কম দেখা হয় তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের দিনটি বেশ ভালো। আন্তরিক ও প্রাণবন্ত ভালোবাসার মাধ্যমে ভালো কাজ করার ক্ষমতা থাকবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দিনটি খুবই ভালো কাটবে। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ১১ বার ওম নমো মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনি বেশ কিছুদিন ধরে হতাশা বোধ করে থাকলে তা কাটিয়ে উঠতে পারবেন। চাদের অবস্থানের কারণে টাকা অপ্রয়োজনীয় জিনিসপত্রে খরচ হবে। কিন্তু টাকা সঞ্চয় করার প্রয়োজন পড়লে জীবনসঙ্গী কিংবা বাবা মায়ের সঙ্গে আলোচনা করা উচিত। আজ আপনার জীবনে অনেক আনন্দের মুহূর্ত আসতে পারে। কারো কারো জন্য পরিবারে নতুন সদস্যের আগমন হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন না।

প্রতিকার: সবদিক থেকে উন্নতি পাওয়ার জন্য সবুজ রঙের পোশাক পড়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলোর জন্য উন্মুক্ত থাকতে পারে। অতীতে অনেক টাকা খরচ করলে আজ আপনাকে তার ফল চোকাতে হতে পারে। টাকার প্রয়োজন পড়লেও হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। পরিবারের সদস্যদের সব কথার সঙ্গে আপনি একমত হবেন না। কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে কিছু শেখা উচিত। কাজ আপনার জীবনসঙ্গী শক্তি এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে গরিব ব্যক্তিকে কালো জুতো এবং ছাতা দান করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ অতিরিক্ত পরিশ্রম করবেন না, বরং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে আপনার জন্য আর্থিক লাভ নিয়ে আসবে। রুমমেটদের সঙ্গে তর্কে জড়ানো এড়িয়ে চলুন। যদি কোনও সমস্যা হয়, তাহলে শান্তভাবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা উচিত। আজ আপনার প্রিয়জন আপনার সঙ্গে সময় কাটাতে এবং আপনাকে কোনও উপহার দিতে পারে। রোমান্টিক গান, সুগন্ধি, মোমবাতি, সুস্বাদু খাবার পানীয় ইত্যাদি আপনার দিনটির সঙ্গে জড়িত থাকবে। আজ আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে বাড়ি থেকে পুরনো, ছেঁড়া কাপড়, আবর্জনা, খবরের কাগজ ইত্যাদি ফেলে দিন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal