সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৭ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছি, আজ চন্দ্র বৃষ ও ধনু রাশিতে আর সূর্য মীন রাশিতে বিরাজ করবে। এদিকে আজ জ্যেষ্ঠা এবং মুলা নক্ষত্রের প্রভাব পড়বে। পঞ্চমী তিথির বিশেষ দিনটিতে ব্যতিপাত এবং বরীয়ান যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৪২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ দিনটি আনন্দে ভরপুর থাকবে। নতুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হবেন, যা আর্থিক সুবিধা নিয়ে আসবে। আজ আপনি যেখানেই যান না কেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে বাইরে গেলে হঠাৎ করে অপ্রত্যাশিত প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যয়বহুল উদ্যোগ বা প্রকল্প হাতে নেওয়ার আগে অবশ্যই দু’বার ভাবুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য বাড়িতে ধুলো জমতে দেবেন না।
বৃষ রাশি: আজ আপনার শারীরিক পরিবর্তনগুলো চেহারাকে উন্নত করতে পারবে। খুব ইতিবাচক অনুভূতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কিন্তু মূল্যবান কোনও জিনিসপত্র চুরি হওয়ার কারণে আপনার মেজাজ খারাপ হতে পারে। পরিবারের কোনও নারী সদস্যের স্বাস্থ্য আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদের আনন্দ দেওয়া এবং অতীতের ভুল যাওয়া সবথেকে ইতিবাচক। আজ যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত তারা সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে উপাসনালয়ে চন্দ্রযন্ত্র স্থাপন করে তার পূজা করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ ব্যস্ত দিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য সম্পূর্ণভাবে ভালো থাকবে। বড়দের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামা কিংবা দাদা আর্থিক সহায়তা করতে পারে। আজ আপনার রস্যবোধ সামাজিক অনুষ্ঠানে আপনার জনপ্রিয়তা বাড়াবে। ভালোবাসার জয় আপনার সাহস সফল হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করবেন না। আজ আপনি কর্মক্ষেত্রে উন্নতি পাবেন বলেই অনুমান করা হচ্ছে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য গোলাপী কাঁচের বোতলে জল ভরে সূর্যের আলোতে রাখুন। তারপর সেই জল মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নতি করার জন্য সময় থাকবে। অপ্রত্যাশিত খরচ আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার পুরনো মধুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে আপনার ক্ষমতার প্রশংসা করতে পারে সবাই। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে স্নানের পর কপালে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।
সিংহ রাশি: মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে, যা আধ্যাত্বিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আজ জীবনের সমস্যার সমাধান হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন যা আপনার জন্য উপকারে আসবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করবেন না। আজ প্রিয়জনের অপ্রয়োজনীয় দাবিতে নতি স্বীকার করবেন না। অবসর সময় একটি বই পড়তে পারেন। পরিবারের অন্য সদস্যরা আপনার মনোযোগকে ব্যবহার করতে পারে
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য বেসনের পায়েস খাওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতে পারেন এবং এমন কিছু করবেন যা আপনি উপভোগ করেন। আজ আপনি নিজেকে এমন উত্তেজনাপূর্ণা নতুন পরিস্থিতি খুঁজে পাবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। এমন মানুষজনদের থেকে দূরে থাকুন যারা আপনার খারাপ অভ্যাসকে প্রভাবিত করে। প্রেমময় সম্পর্ককে আরও উন্নত করতে পারবেন। একদিনের জন্য ছুটি নিতে হলে আজ চিন্তা করবেন না। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য নিয়েও কোনও রকম চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য বাথরুমে কিংবা বাড়ির কোনও একটি পাত্রে সাদা মার্বেলের টুকরো রাখার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত এবং সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করুন ব্যবসায়ীদের আজ বিচক্ষণতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। প্রয়োজনের সময় বন্ধুরা আজ আপনাকে সমর্থন করবে। সর্বোত্তম ভালো আচরণ করতে হবে। প্রিয়জনের মেজাজ অনিশ্চিত থাকতে পারে। নিজের কাজে মনোযোগ দিলে সাফল্য আসবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ জীবনসঙ্গীর কারণে আপনি মানসিক অস্থিরতা অনুভব করতে পারবেন। দাম্পত্য জীবনে কোনও রকম সুখ শান্তি বজায় থাকবে না আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য ভৈরবজিকে আজ পূজা করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: স্বাস্থ্য আজ সম্পূর্ণ ভালো থাকবে। অর্থপ্রাপ্তি আপনাকে আর্থিক অসুবিধা থেকে মুক্তি দেবে। অন্যদের প্রভাবিত করার ক্ষমতা অনেক ইতিবাচক জিনিস এনে দিতে পারে। প্রেমে পড়ার সুযোগকে হাতছাড়া করবেন না। আজ আপনি সাফল্য অর্জন করবেন। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হতে পারে। মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে সাম্প্রতিক ঘটনাগুলি। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। তবে বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য রুপোর চুরি বা ব্রেসলেট করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম অনুপ্রাণিত করতে পারে। সাফল্য অর্জন করার জন্য সময়ের সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়। আজ দূর সম্পর্কের কোনও আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন যা গোটা পরিবারকে আনন্দ দেবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। চারপাশের মানুষ আপনার মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। বাইরের লোকের পরামর্শে কাজ করবেন না। আজ আপনার খরচ নিয়ন্ত্রণে রাখা উচিত। আর্থিক দিক থেকে আজকে দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কর্মস্থলে প্রবেশের আগে অবশ্যই সূর্য দেবের বারটি নাম স্মরণ করার চেষ্টা করুন।
মকর রাশি: ব্যক্তিগত সমস্যাগুলি আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। মানসিক চাপ এড়ানোর জন্য আকর্ষণীয় বা ইতিবাচক কিছু করার চেষ্টা করুন। আজ বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে অন্যদের মতামত নেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাংকিং খাতে যারা রয়েছেন তারা কিছু ভালো খবর পেতে পারেন। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আনন্দ দ্বিগুণ করার জন্য সহকর্মীদের সঙ্গে সুখ ভাগ করে নিতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য রুপোর কোনও যন্ত্রে শুক্রযন্ত্র খোদাই করে আজ তার পূজা করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার শরীর পুরোপুরি ভালো না থাকার কারণে মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যারা ব্যবসা করেন তাদের সাবধানে পা ফেলা উচিত। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ বাকি সময়টা সন্তানদের সাথে কাটানো উচিত। আজ যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গী আপনাকে বোঝে না তাহলে তার সঙ্গে সময় কাটানো উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। তবে স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার স্বাস্থ্য ভালো থাকবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি পাওয়ার জন্য মঙ্গলযন্ত্র খোদাই করা সোনার আংটি পড়ার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার স্বাস্থ্য এবং কর্মশক্তির উন্নতি হবে। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি ক্লান্তিতে কোনও রকম কাবু হবেন না। কাউকে টাকা ধার দেবেন না। প্রয়োজনে তার কাছ থেকে অবশ্যই লিখিত নেওয়ার চেষ্টা করুন। পরিবারের মঙ্গলার জন্য কঠোর পরিশ্রম করা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহ আশা করলে আজ আপনি তা পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য সবুজ রঙের যানবাহন ব্যবহার করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal












