২০২৬-এ একাদশী কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও পালনের নিয়ম

Published:

Ekadashi 2026
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালে একাদশী কোন কোন দিন পড়ছে (Ekadashi 2026)? হিন্দু ধর্মে একাদশী ব্রত এমনিতেই পবিত্র একটি দিন। এদিন সকালে ব্রত পালনের পাশাপাশি আধ্যাত্মিক পূজার মাধ্যমে ভগবানের নাম স্মরণ করা হয়। আর হিন্দু ধর্মে একাদশী ভগবান বিষ্ণুর আরাধনার জন্যও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিমাসের কৃষ্ণ এবং শুক্ল পক্ষে একাদশী তিথি পালন করা হয়। আজকের প্রতিবেদনে আমরা জানাবো, ২০২৬ সালের প্রত্যেক মাসে কোন কোন দিন একাদশী তিথি পড়ছে এবং সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য।

জানুয়ারি মাস

  • প্রথম একাদশী পড়ছে ১৪ জানুয়ারি, বুধবার। একাদশী তিথি শুরু হচ্ছে ১৩ জানুয়ারি বিকাল ৩:১৭ মিনিটে। একাদশী শেষ হচ্ছে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৫:৫২ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৮ জানুয়ারি বিকাল ৪:৩৫ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে ২৯ জানুয়ারি দুপুর ১:৫৫ মিনিটে

ফেব্রুয়ারি মাস

  • প্রথম একাদশী পড়ছে ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার একাদশী তিথি শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি দুপুর ১২:২২ মিনিটে এবং একাদশ তিথি শেষ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি দুপুর ২:২৫ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি রাত ১২:৩৩ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ২৭ ফেব্রুয়ারি রাত ১০:৩২ মিনিটে।

মার্চ মাস

  • প্রথম একাদশী পড়ছে ১৫ মার্চ, রবিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ১৪ মার্চ সকাল ৮:১০ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ১৫ মার্চ সকাল ৯:১৬ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৯ মার্চ, রবিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৮ মার্চ সকাল ৮:৪৫ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ২৯ মার্চ সকাল ৭:৪৬ মিনিটে।

এপ্রিল মাস

  • প্রথম একাদশী পড়ছে ১৩ এপ্রিল, সোমবার। একাদশী তিথি শুরু হচ্ছে ১৩ এপ্রিল রাত ১:১৬ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ১৪ এপ্রিল রাত ১:০৮ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৭ এপ্রিল, সোমবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬:০৬ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬:১৫ মিনিটে।

মে মাস

  • প্রথম একাদশী পড়ছে ১৩ মে, বুধবার। একাদশী তিথি শুরু হচ্ছে ১২ মে দুপুর ২:৫২ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ১৩ মে দুপুর ১:২৯ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৭ মে, বুধবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৬ মে ভোর ৫:১০ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে ২৭ মে সকাল ৬:২১ মিনিটে।

জুন মাস

  • প্রথম একাদশী পড়ছে ১১ জুন, বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ১১ জুন রাত ১২:৫৭ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ১১ জুন রাত ১০:৩৬ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৫ জুন, বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৪ জুন সন্ধ্যা ৬:১২ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ২৫ জুন রাত ৮:০৯ মিনিটে।

জুলাই মাস

  • প্রথম একাদশী পড়ছে ১০ জুলাই, শুক্রবার। একাদশী তিথি শুরু হচ্ছে ১০ জুলাই সকাল ৮:১৬ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ১১ জুলাই সকাল ৫:২২ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৫ জুলাই, শনিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৪ জুলাই সকাল ৯:১২ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ২৫ জুলাই সকাল ১১:৩৪ মিনিটে।

আগস্ট মাস

  • প্রথম একাদশী পড়ছে ৯ আগস্ট, রবিবার। একাদশী তিথি শুরু হবে ৮ আগস্ট দুপুর ১:৫৯ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে ৯ আগস্ট সকাল ১১:০৪ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২৩ আগস্ট, রবিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২৩ আগস্ট রাত ২:০০ তে। একাদশী তিথি শেষ হচ্ছে ২৪ আগস্ট ভোর ৪:১৮ মিনিটে।

সেপ্টেম্বর মাস

  • প্রথম একাদশী পড়ছে ৭ সেপ্টেম্বর, সোমবার। একাদশী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:২৯ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৫:০৩ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর রাত ৮:০০। একাদশী তিথি শেষ হচ্ছে ২২ সেপ্টেম্বর রাত ৯:৪৩ মিনিটে।

অক্টোবর মাস

  • প্রথম একাদশী পড়ছে ৬ অক্টোবর, মঙ্গলবার। একাদশী তিথি শুরু হচ্ছে ৬ অক্টোবর রাত ২:০৭ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে ৭ অক্টোবর রাত ১২:৩৪ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২২ অক্টোবর, বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২১ অক্টোবর দুপুর ২:১১ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ২২ অক্টোবর দুপুর ২:৪৭ মিনিটে।

নভেম্বর মাস

  • প্রথম একাদশী পড়ছে ৫ নভেম্বর, বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ৪ নভেম্বর সকাল ১১:০৩ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে ৫ নভেম্বর সকাল ১০:৩৫ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২০ নভেম্বর, শুক্রবার। একাদশী তিথি শুরু হচ্ছে ২০ নভেম্বর সকাল ৭:১৫ মিনিটে এবং একাদশী শেষ হচ্ছে ২১ নভেম্বর সকাল ৬:৩১ মিনিটে।

ডিসেম্বর মাস

  • প্রথম একাদশী পড়ছে ৪ ডিসেম্বর, শুক্রবার। একাদশী তিথি শুরু হচ্ছে ৩ ডিসেম্বর রাত ১১:০৩ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে ৪ ডিসেম্বর রাত ১১:৪৪ মিনিটে।
  • দ্বিতীয় একাদশী পড়ছে ২০ ডিসেম্বর, রবিবার। একাদশী তিথি শুরু হচ্ছে ১৯ ডিসেম্বর রাত ১০:০৯ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে ২০ ডিসেম্বর রাত ৮:১৪ মিনিটে।

হিন্দু ধর্মে একাদশীর মাহাত্ম্য

আগেই বলেছি, হিন্দু ধর্মে ভক্তিভরেই একাদশী ব্রত পালন করা হয়। এই বিশেষ দিনটিতে বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস করতে হয়, যা পাপ মোচন, শারীরিক ও মানসিক শুদ্ধি এবং মোক্ষ লাভের জন্য গুরুত্বপূর্ণ। ভক্তরা এদিন খাদ্য গ্রহণ থেকে বিরত থাকে। এমনকি অনেকেই নির্জলা উপোস করে থাকে এবং প্রভুর কৃপা এবং আধ্যাত্মিক উন্নতি কামনা করে। বিষ্ণু ভক্তদের মধ্যে বিশেষভাবে একাদশী তিথি জনপ্রিয় এবং বছরের বিভিন্ন সময়ে এই একাদশী পালন করা হয়।

আরও পড়ুন: ২০২৬-এ অমাবস্যা কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও পালনের নিয়ম

একাদশী পালনের নিয়ম

একাদশী পালন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। সেগুলি হল—

  • সংকল্প: এদিন ভগবান বিষ্ণুর কাছে ভক্তিভরে সংকল্প গ্রহণ করতে হয়।
  • খাবার ত্যাগ: একাদশীতে চাল, গম, ডাল, পেঁয়াজ বা অন্যান্য শস্যজাতীয় খাবার সম্পূর্ণরূপে ত্যাগ করতে হয়।
  • আহারের বিকল্প: এদিন ফলমূল, সাবুদানা, কুমড়ো, পেঁপে, দুধ, বাদাম, ঘি ইত্যাদি খাওয়া যেতে পারে।
  • জল: নির্জলা একাদশীর দিন জলও বর্জন করতে হয়। তবে অন্যদিন জল পান করা যেতে পারে।
  • বিরত থাকা: একাদশীর বিশেষ দিন মিথ্যা, ঝামেলা, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হয়।
  • পূজা এবং জপ: বিশেষ এই দিনটিতে কৃষ্ণ ও বিষ্ণুর নাম জপ করতে হয়, শাস্ত্র পাঠ করতে হয় এবং কীর্তন করতে হয়।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now