টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিচ্ছেন ২২ বছরের বোলার, ঘোষণা BCCI-র

Published:

22 years bowler joins India National Cricket Team for Australia test series
Follow

ম্যাচের ওয়ানডের তিনটিতেই জিতে ভারতীয় মহিলা দলকে (India Women’s National Cricket Team) ক্লিন সুইপ করেছে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিতি অস্ট্রেলিয়া। এখন অপেক্ষা টেস্ট সিরিজের। আগামী 6 মার্চ থেকে শুরু হতে যাওয়া লাল বলের সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিদেশের মাটিতে মান বাঁচাতে এই সিরিজ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সে কারণেই এবার অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন 22 বছর বয়সী বোলার কাশভি গৌতম।

কার জায়গায় খেলবেন গৌতম?

আগামী 6 মার্চ থেকে অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ বোলার রেনুকা সিংয়ের ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামে দিয়ে কাশভি গৌতমকে জায়গা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে BCCI সচিব দেবজিৎ সাইকিয়ার তরফে এক বিবৃতিতে খুব পরিষ্কার হবে জানানো হয়, “ওয়ার্ক লোডের কথা ভেবেই রেনুকাকে বিশ্রামে পাঠানো হচ্ছে। অতএব তিনি ভারতের প্রথম টেস্টে থাকছেন না।”

ভারতীয় বোর্ডের সচিব এদিন এও বলেন, রেনুকার জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে কে খেলবেন তা ঠিক করার দায়িত্ব ভারতীয় মহিলা দলের নির্বাচন কমিটির। তাঁরাই গৌতমকে ওর বদলি হিসেবে বেছে নেবে। বলাই বাহুল্য, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের সদস্য ছিলেন গৌতম। এবার তিনিই নামছেন লাল বলের ক্রিকেটে।

অবশ্যই পড়ুন: মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের মাঝে গোপনে মারণ ড্রোন ‘শেষনাগ 150’ তৈরি করছে ভারত!

উল্লেখ্য, বছর 22 এর এই মহিলা ফার্স্ট বোলার আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে মোট 6টি ওয়ানডে খেলেছেন। এই আসরে তার উইকেট সংখ্যা তিন। সে ক্ষেত্রে তিনি যদি আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার সুযোগ পান সে ক্ষেত্রে সেই ম্যাচই হবে তাঁর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচ। ভারতীয় ভক্তদের আশা, লাল বলের ক্রিকেটে অভিষেক করেই নিজেকে প্রমাণ করবেন কাশভি