লাল হলুদের আক্রমণে ছন্নছাড়া হবে প্রতিপক্ষ! ইস্টবেঙ্গলে সই করলেন দাপুটে ফুটবলার

Published:

East Bengal FC Signed New Footballer
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঝকঝকে ফুটবল দেখিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ডুরাণ্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেডকে 3-0 করে মাঠছাড়া করেছে মশাল ব্রিগেড। সেই ম্যাচে একাই জোড়া গোল করেছেন লাল হলুদের নতুন শক্তি, দাপুটে ফুটবলার ইউসেফ এজেজারি। এবার সেই জয়ের রেশ ধরে রেখে ভবিষ্যতের জন্য নিজেদের ডানায় নতুন পালক জুড়ল ইস্টবেঙ্গল এফসি। সই করানো হলো ডেনমার্কের অনবদ্য স্ট্রাইকার আন্তন সয়বার্গ। আজ অর্থাৎ বুধবারই ইস্টবেঙ্গলের ছত্রছায়ায় এসেছেন এই ফুটবলার। আর তারপরেই আত্মবিশ্বাস বেড়েছে লাল হলুদ ভক্তদের। তাঁদের দাবি, নতুন ফুটবলারকে সই করিয়ে আক্রমণে নতুন মাত্রা জুড়ল শহরের ঐতিহ্যবাহী দলটি।

ইস্টবেঙ্গলের হয়ে প্রতিপক্ষকে ডুবিয়ে ছাড়বেন নতুন স্ট্রাইকার!

ডেনমার্কের বছর 25 এর স্ট্রাইকার প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দিতে সিদ্ধহস্ত। নিজের সুঠাম চেহারা এবং বল নিজের দখলে রাখার যে দক্ষতা ডেনমার্কের এই ফুটবলারের রয়েছে সেটাই আগামী দিনে সুবিধা দেবে ইস্টবেঙ্গলকে, মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। লাল হলুদ ভক্তদের একটা বড় অংশের দাবি, নতুন ফুটবলার সয়বার্গকে সই করিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগে শক্তি দেখাতে পারে মশাল সেনা। ইস্টবেঙ্গল কর্তাদের অনেকেরই বিশ্বাস, ফুটবলার দলের আক্রমণ ভাগে নতুন তেজ যোগ করবে।

চিনে নিন লাল হলুদের নতুন ফুটবলারকে

25 বছর বয়সি আন্তন ডেনমার্কের আরাউসে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি একটা আলাদা টান ছিল তাঁর। সেই থেকেই পরিবারের সমর্থনকে সঙ্গে নিয়ে ফুটবলে পা রাখেন তিনি। নিজ দেশের বিভিন্ন ইয়ুথ লিগে খেলে কেরিয়ার শুরু করেছিলেন এই ফুটবলার। উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন প্রথম শ্রেণীর ফুটবল লিগে খেলে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন সয়বার্গ। জানা যায়, 2024-25 সিজনে B36 তোরশানের হয়ে দাপিয়ে খেলেছেন এই ফুটবলার। সেবার এই টিমের হয়ে মোট 10 টি গোল করেছেন ডেনমার্কের এই ফুটবলার।

East Bengal FC

অবশ্যই পড়ুন: যুবসাথীর ফর্ম ফিলাপ করে রিসিপট কপি না নিলে মিলবে না ১৫০০?

প্রসঙ্গত, বুধবার সকালে ইস্টবেঙ্গলে সই করার পরই ডেনমার্কের ফুটবলার জানালেন, নতুন দল সম্পর্কে তিনি ইতিমধ্যেই জেনেছেন। ম্যানেজমেন্ট এর তরফে এই দলের ঐতিহ্য সম্পর্কেও জানানো হয়েছে তাঁকে। নতুন দল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দিতে মরিয়া তিনি। যত দ্রুত সম্ভব ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদের হয়ে নেমে গোল করতে প্রস্তুত মশাল শিবিরের নতুন সদস্য। সে কথা একেবারে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন আন্তন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now