হংকংকে গুঁড়িয়ে দিয়ে FIFA-র ক্রমতালিকায় বড় সাফল্য ভারতের

Published:

India National Football Team Wins Against hongkong

বিক্রম ব্যানার্জী, কলকাতা: AFC এশিয়ান কাপে যোগ্যতা অর্জন এখন স্বপ্ন। সেই পর্বে পৌঁছতে না পারলেও যোগ্যতা অর্জন পর্বের নিয়ম রক্ষার ম্যাচে হংকংকে 2-1 ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে সাফল্য পেল ভারতীয় দল (India National Football Team)। হংকংকে পরাস্ত করার পরই FIFA র ক্রমতালিকায় 5 ধাপ এগোল খালিদ জামিলের দল। ম্যাচের আগে ভারতের অবস্থান ছিল 141 নম্বরে। তবে জয় হাসিল করা মাত্রই FIFA র তালিকায় এক লাফে 136 নম্বরে পৌঁছল টিম ইন্ডিয়া।

এশিয়ার মধ্যে তৃতীয় স্থানে ভারত

বিগত দিনগুলিতে FIFA র ক্রম তালিকায় শুধুই পিছিয়েছে ভারতীয় ফুটবল দল। ছোট ছোট দেশের কাছে হেরে একেবারে নাক কাটিয়েছিলেন সুনীল ছেত্রীরা। তবে সেই ধাক্কা কিছুটা সামলে ওঠা গেল হংকংকে হারানোর পরই। এই সাফল্যের পরই এশিয়ার দেশগুলির মধ্যে তালিকায় এগিয়ে থাকার নিরিখে ভারতের অবস্থান তৃতীয়।

তবে ভারতকে পাশে রেখে যদি এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে বিচার করা হয় সে ক্ষেত্রে মালয়েশিয়া এবং লওসও FIFA র ক্রমতালিকায় 5 ধাপ এগিয়েছে। তবে এসবের মধ্যে শেষ ম্যাচে ভারতের জয়টা স্মরণীয় হয়ে থাকবে। কারণ খালিদ জামিলের কোচিং এ এই প্রথম জয় পেল ভারতীয় ফুটবল দল। একই সাথে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেও এটাই ভারতের প্রথম সাফল্য।

প্রসঙ্গত, এদিন হংকংকে একেবারে দাবিয়ে রেখে নিজেদের ক্ষমতা দেখিয়ে গিয়েছিলেন ভারতীয় ফুটবলারেরা। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া 32 বছর বয়সী রায়ান এ দিনের ম্যাচে প্রথম 4 মিনিটেই গোল করে নিজের দলকে এগিয়ে দেন। একই সাথে অন্যদের গোল করার জন্য অ্যাসিস্টও করেছিলেন এই প্লেয়ার।

অবশ্যই পড়ুন: সোনার চেনের জন্য এক অভিনেত্রীকে গ্রেফতার করালেন শ্রীলঙ্কার ক্রিকেটার!

বলাই বাহুল্য, সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় ফুটবল দল যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ছিল সেখান থেকে ধীরে ধীরে ফের আগের অবস্থায় পৌঁছবে তারা, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আর তাতে বড় অবদান রাখতে পারেন অস্ট্রেলিয়ার নাগরিক রায়ান। কারণ এই ফুটবলারের হাত ধরেই ধীরে ধীরে ক্ষত সারিয়ে দুর্বলতা ঢাকছে খালিদ জামিলের দল।

google button