T20 বিশ্বকাপের সেমিতে কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখে নিন

Published:

India T20 World Cup Semi-final Opponent
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমজমাট লড়াই দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। রবিবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ বাহিনীকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত (India T20 World Cup Semi-Final)। ওদিকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিতে নিজেদের আসন নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এখন প্রশ্ন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কবে কাদের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল?

সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে?

দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচে হেরে বড়সড় সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। সেমিফাইনালে ওঠা হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছিল গভীর সংশয়। যদিও শেষ পর্যন্ত পরপর দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এখন প্রশ্ন শেষ চারের লড়াইয়ে কাদের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে গ্রুপ 2 এর চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড খেলবে গ্রুপ 1 এর রানার্স আপ ভারতের বিরুদ্ধে। হ্যাঁ, আগামী 5 মার্চ, বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংরেজ বাহিনীর বিপক্ষে নামবেন সূর্যকুমার যাদবরা। এই ম্যাচটি শুরু হবে, সন্ধ্যা 7টা থেকে। এই ম্যাচ জিততে পারলেই ফাইনালে নিজের জায়গা শক্ত করবে ভারত।

অবশ্যই পড়ুন: ERO, AERO-র বদান্যতায় বিচারাধীন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম, জানিয়ে দিল কমিশন

প্রসঙ্গত, ভারতের পাশাপাশি গ্রুপ 1 এর চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল খেলবে গ্রুপ 2 এর রানার্স আপ নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে। ভারতের ম্যাচের ঠিক আগের দিন অর্থাৎ 4 মার্চ প্রোটিয়া দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বলে রাখা প্রয়োজন, দক্ষিণ আফ্রিকা কিন্তু সুপার এইটের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। সবচেয়ে বড় কথা, তারাই এখনও পর্যন্ত এ বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল।