বিশ্বকাপের পরই ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! বড় সিদ্ধান্ত নিল BCCI

Published:

India Vs Pakistan Match new update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। সেই ম্যাচে প্রতিপক্ষকে একপ্রকার ধুয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। যার জেরে এই মুহূর্তে পাকিস্তান দলের যা অবস্থা তাতে এবারের বিশ্বকাপে তাদের সেমিফাইনাল খেলা হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে গভীর সংশয়। ঠিক সেই আবহে শোনা যাচ্ছে, বিশ্বকাপ শেষ হলেই ফের মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। সেই মর্মে, এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই নাকি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে BCCI। জানা যাচ্ছে, এশিয়ান গেমসে ক্রিকেট দল পাঠাবে বোর্ড। ভারতীয় মহিলা এবং পুরুষ উভয় দলই বিশেষ টুর্নামেন্ট খেলতে যাবে। আর সেই সূত্রেই আশা, এশিয়ান গেমসে ফের দেখা যেতে পারে ভারত বনাম পাকিস্তান মহারণ। এ নিয়ে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপ শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে BCCI।

বলাই বাহুল্য, এর আগে 2023 সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা দুই দলই সোনা জিতেছিল। এ বছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে সেপ্টেম্বরে। জাপানের নাগোয়ায় চতুর্থ বারের জন্য বসবে বিশেষ প্রতিযোগিতার আসর। সেখানেই নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াই লড়বে ভারত। সেই আসরেই পূর্ণশক্তি নিয়ে দল নামাবে পাকিস্তানও। ফলে, এশিয়ান গেমসে ভারত এবং পাকিস্তান যে মুখোমুখি হবে সেটা ধরেই নিয়েছেন ক্রিকেট প্রিয় মানুষজন।

অবশ্যই পড়ুন: মাত্র ৩টি কোচ, ছুটবে ১২০ কিমি বেগে! চালু হচ্ছে দেশের প্রথম দ্রুততম মেট্রো

উল্লেখ্য, অনেকেই আশা করেছিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হয়তো মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। তবে পাক দলের বর্তমান অবস্থা যা তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় আগামী দু ম্যাচের দুটিতেই জিততে হবে সলমান আলি আঘাদের। আর এর মধ্যে যদি একটি ম্যাচেও বৃষ্টি নামে এবং খেলা ভেস্তে যায় সেক্ষেত্রে সুপার এইট থেকেই বিদায় দিতে হবে পাক বাহিনীকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now