ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি হলে বড় বিপদে পড়বে টিম ইন্ডিয়া?

Published:

India Vs South Africa Match Weather Report-
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এ বছরেও জয় দিয়েই শুরু করেছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে আগামীকাল সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। রবিবার সন্ধ্যায় সেই ম্যাচ গড়াবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই মুহূর্তে বিশ্বকাপে দুই দলই সেরা ফর্মে রয়েছে। ফলে আগামীকালের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। তবে ভক্তদের অনেকেরই প্রশ্ন, কাল যদি আহমেদাবাদে বৃষ্টি নামে সেক্ষেত্রে কি বিপদে পড়বে ভারত (India Vs South Africa Match Weather)?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার গোটা দিন আহমেদাবাদে কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই। কাজেই এদিনের ম্যাচে বৃষ্টি হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তবে শেষ মুহূর্তে যদিও বা আবহাওয়ার রূপ বদল ঘটে এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সন্ধ্যার ম্যাচে খুব জোর বৃষ্টি নামে তবুও আম্পায়াররা চাইবেন অন্তত 5 ওভারের ম্যাচ আয়োজন করতে। যদি সেটাও না হয়, অর্থাৎ শেষ পর্যন্ত যদি ম্যাচ ভেস্তে যায় সেক্ষেত্রে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে। এতে ক্ষতি হবে না কোনও দলেরই।

বলাই বাহুল্য, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আগামীকালের ম্যাচ ছাড়া অন্যান্য দলগুলির বেশিরভাগ ম্যাচ গড়াবে শ্রীলঙ্কার কলম্বোতে। সেখানে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেকেরই প্রশ্ন সেইসব ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে কী হবে? বলে রাখি সেক্ষেত্রেও আম্পায়াররা অন্তত 5 ওভার করে দু’দলের ম্যাচ আয়োজন করতে চাইবেন। সেটা না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: দলে একাধিক অলরাউন্ডার, দক্ষিণ আফ্রিকার ম্যাচে বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার একাদশ!

উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে শুরু করে মোট 4 ম্যাচের 4টতেই জিতেছে ভারত। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট 8। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও আজ পর্যন্ত 4 ম্যাচের প্রত্যেকটিতে জিতে 8 পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটের নিরিখে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে প্রোটিয়ারা। ভারতের নেট রান রেট এই মুহূর্তে +2.500। এদিকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +1.943।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now