ফিল্ডিং করার জন্য ১০ হাজার টাকা করে নেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা! ফাঁস হল হাঁড়ির খবর

Published:

Indian Cricket Team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিমধ্যেই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারেও জগত সভায় শ্রেষ্ঠ আসনটা ধরে রেখেছে ভারতই (Indian Cricket Team)। প্লেয়ারদের সঙ্গবদ্ধ লড়াইকে সামনে রেখেই পরপর দু’বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাসই তৈরি করেছে মেন ইন ব্লু (Sport)। গতকাল রাত থেকেই ভারতীয় দলের সাফল্যের উদযাপন করে চলেছেন ক্রিকেট ভক্তরা। সেই সাথে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিংয়ের ভুয়সী প্রশংসা করছেন তাঁরা। এসবের মাঝেই ফাঁস হয়েছে বড় খবর। জানা যাচ্ছে, শুধুমাত্র ফিল্ডিং করার জন্যই টিম ইন্ডিয়ার প্লেয়াররা নাকি 10 হাজার টাকা করে নেন।

ফিল্ডিং করার জন্য 10 হাজার টাকা করে পান টিম ইন্ডিয়ার প্লেয়াররা?

ভারতীয় দলের যে ক্রিকেটাররা ক্রিকেট থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন, তাঁরা শুধুমাত্র ফিল্ডিং করার জন্য 10 হাজার টাকা পান এমন খবর অবাক করলেও এমনটাই বলছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বিমল কুমার। সিনিয়র সাংবাদিক বিমলের কথায়, “ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ প্লেয়ারদের ভাল ফিল্ডিং করার জন্য 10 হাজার বা 20 হাজার টাকা করে দেন! সেই টাকা পাওয়ার জন্য ভারতীয় দলের প্লেয়াররা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করেন। কে ভাল ফিল্ডিং করে কোচের নজর কাড়তে পারেন সেসবই চলে মাঠে।”

বিমল কুমারের মতে, ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ টিম ইন্ডিয়ার প্লেয়ারদের 10 হাজার টাকা করে দেন কারণ, স্বদেশী খেলোয়াড়রা আর্থিক পুরস্কার পেলে নিজেদের ফিল্ডিংয়ে বিশেষ নজর দেবে। তাছাড়াও অর্থ ছোট হোক বা বড় পুরস্কার পেতে সবারই ভালো লাগে। এক কথায়, ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড় যাতে ভাল ফিল্ডিং করেন সেই লক্ষ্যেই 10 হাজার টাকার অর্থ পুরস্কার ঘোষণা করে তাঁদের মধ্যে একপ্রকার প্রতিযোগিতা তৈরি করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। ওই সাংবাদিকের বক্তব্য, ভাল ফিল্ডিং করলে খামে করে 10 হাজার টাকা তুলে দেওয়া হয় প্লেয়ারের হাতে। বিশ্বকাপ চলাকালীন নাকি ইশান কিষাণও সেই অর্থ পেয়েছেন।

 

অবশ্যই পড়ুন: বিশ্বকাপ জিতে কত টাকা পেল টিম ইন্ডিয়া?

প্রসঙ্গত, এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকে কিছুটা ভুল-ত্রুটি হলেও নকআউট পর্বের ম্যাচ বিশেষ করে সেমি ফাইনাল এবং ফাইনালে আঁটসাঁট ফিল্ডিং দিয়ে সকলের নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। অক্ষর প্যাটেল থেকে শুরু করে ইশান কিষাণ, রিঙ্কু সিং, অভিষেক শর্মা সহ প্রায় প্রত্যেকেই কড়া ফিল্ডিং দিয়ে প্রতিপক্ষের সম্ভাব্য রান আটকে দিয়েছেন।

google button