জিম্বাবুয়ে, ওয়েস্টইন্ডিজকে হারিয়েও সেমিফাইনালে যেতে পারবে না ভারত! বুঝুন অঙ্ক

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা গ্রুপ পর্বে প্রতিপক্ষদের দাবিয়ে রাখলেও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার সামনে ডুবেছে ভারত। ব্যাটিং অর্ডারের ব্যর্থতার কারণে 76 রানের বিরাট ব্যবধানে লজ্জার পরাজয় দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর এই চূড়ান্ত ব্যর্থতার পরই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করা কঠিন হয়ে গেল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত এক নম্বর দল ভারতের। শোনা যাচ্ছে, সুপার এইট পর্বের বাকি দুই ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে সূর্যকুমার যাদবদের।

দুই ম্যাচের দুটিতে জিতলেও সেমিফাইনালে ওঠা হবে না ভারতের?

রবিবার, ভারতের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে 188 রানের লক্ষ্য রেখেছিল দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে ডুবে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। শিবম দুবের হাড় ভাঙা খাটুনিও এদিন কাজে আসেনি। ব্যাট হাতে দলকে বাঁচাতে পারেননি হার্দিক পান্ডিয়াও। প্রোটিয়াদের ঝাঁঝালো বোলিংয়ের সামনে 111 রান তুলেই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। আর এই পরাজয়ের পর ভারত আদৌ সেমিফাইনালে উঠতে পারবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে গভীর সংশয়।

বলাই বাহুল্য, এই মুহূর্তে সুপার এইটে দুটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে দুই ম্যাচের দুটিতেই জিততে হবে ভারতকে। তবে এখানেও প্রশ্ন উঠছে, পরপর দুই ম্যাচ জিতলেও কি সেমি ফাইনালে যেতে পারবে ভারত? প্রথমত, 76 রানে আফ্রিকার কাছে হারার পর ভারতের নেট রান রেট দাঁড়িয়েছে -3.800 তে। কাজেই সুপার এইটের পরবর্তী দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলেও সেমিফাইনালে ওঠার জন্য অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে।

অবশ্যই পড়ুন: ‘এ এক অদ্ভুত শূন্যতা..’ মুকুল রায়ের প্রয়াণে ভেঙে পড়লেন পুত্র শুভ্রাংশু

হিসেব বলছে, দক্ষিণ আফ্রিকা যদি এই মুহূর্তে তাদের সমস্ত ম্যাচ জেতে সেক্ষেত্রে দুটি ম্যাচ জিতেলেই সেমিফাইনালে উঠতে পারবে ভারত। তবে এইডেন মার্করামরা যদি একটি ম্যাচেও হেরে যায় তবে ভারতের সেমিফাইনালে ওঠা কঠিন হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ হেরে গেলে অন্য তিনটি দল দুটি করে ম্যাচ জিতলেই খারাপ পরিস্থিতিতে পড়বে ভারত। সব মিলিয়ে বলাই যায়, পরবর্তী দুই ম্যাচ জিতেও সেমিফাইনালের আগেই বিদায় নিতে হতে পারে ভারতকে। এক কথায়, দক্ষিণ আফ্রিকার হারাই যেন কাল হলো টিম ইন্ডিয়ার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now