বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের ম্যাচে যা হওয়ার তাই হয়েছে। ব্যাটে-বলে পাকিস্তানকে একপ্রকার দুরমুশ করেছে ভারত। সেই পাকিস্তান, যাঁরা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বলে চূড়ান্ত নাটক দেখিয়েছিল। সেই পাক বাহিনীকেই নাস্তানাবুদ করে 61 রানে মাঠ ছাড়া করে টিম ইন্ডিয়া। আর এই জয়ের নেপথ্যে যার অবদান একেবারেই ভোলার মতো নয় তিনি হলেন গত ম্যাচের নায়ক ইশান কিষাণ (Ishan Kishan)। এই ভারতীয় তারকা টি-টোয়েন্টি দলে কামব্যাক করতেই নিজের জাত চিনিয়েছেন। ক্রমাগত ব্যাটে রান তুলে পাকিস্তানের ম্যাচেও নিজেকে মেলে ধরেন তিনি। আর সেই সূত্রেই এক বিরাট কৃতিত্ব অর্জন করেছেন এই ভারতীয় ক্রিকেটার। যা করতে পারেননি মহেন্দ্র সিং বা ঋষভ পন্থরা।
বিরাট কান্ড ঘটালেন ইশান কিষাণ
রবিবার, পাকিস্তানের বোলিংয়ের সামনে টিকে থেকে একের পর এক চার ছয় হাকাচ্ছিলেন ইশান। এদিন এই ভারতীয় ক্রিকেটার ছাড়া আর কোনও ব্যাটসম্যানই ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে পারেননি। অধিনায়ক সূর্যকুমার যাদব, যার উপর অগাধ ভরসা ছিল ভক্তদের, সেই স্কাইও গতকাল 32 রানের বেশি তুলতে পারেননি। তিলক বর্মা থেকে শুরু করে, অক্ষর প্যাটেল, শিবম দুবে কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। হার্দিক পান্ডিয়া আউট হয়েছিলেন শূন্যতেই।
গতকাল পাকিস্তানের বিপক্ষে ইশানের করা 77 রানের ইনিংসটাই ভারতের জন্য জয়সূচক হয়ে থাকলো। যদিও ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার কারণে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেছেন কিষাণ। বলে রাখি, এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন ইশান। এর আগে এই পুরস্কার পাননি মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে পন্থ বা কোনও ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান।
অবশ্যই পড়ুন: ‘পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের বকেয়া DA দিতে বাধ্য হবে নবান্ন’ এল আশ্বাসবাণী
উল্লেখ্য, রবিবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতীয় ওপেনার হিসেবে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান করার রেকর্ড গড়েছেন ইশান। এর আগে 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 75 রান করতে পেরেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। তবে সেই রেকর্ড টপকে বর্তমানে দেশের প্রথম ওপেনার ব্যাটসম্যান হিসেবে বড় রেকর্ড করেছেন কিষাণ।











