টাইব্রেকারে লজ্জার হার! ব্যর্থতার হ্যাটট্রিক, এবারেও বিশ্বকাপে জায়গা করতে পারল না ইতালি

Published:

Italy FIFA World Cup they missed out after lost to bosnia and herzegovina

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবার বিশ্বকাপে জায়গা হয়েছিল 2014 তে (Italy FIFA World Cup)। এরপর অবশ্য ইউরো কাপে খেলা হলেও বিশ্বকাপে জায়গা করা হয়নি ইতালির। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আশা ছিল এ বছর হয়তো বিশ্বকাপে জায়গা করে নেবে তারা। তবে শেষ পর্যন্ত সেই আশায় পড়ল জল। প্লে অফ পর্বের শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের রাস্তা থেকে সরে দাঁড়ালো ইতালি। বলাই বাহুল্য, এদিন ম্যাচ 1-1 ড্র হলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ইতালিকে 1-4 গোলে বাজে ভাবে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।

ইতালির অধঃপতন

ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। সেটা অবশ্য 2006 এর কথা। যদিও এর পরে বিশ্বকাপে চ্যাম্পিয়ন কার্স মাথায় তুলে গ্রুপ পর্বে তলানিতে থেকে যাত্রা শেষ করেছিল ইতালি। 2014 তে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও গ্রুপ পর্ব পেরিয়ে নক আউটে জায়গা করা হয়নি এই দলের। এরপর থেকে 2018 ও 2022 সালের বিশ্বকাপে ক্রমে নিজেদের ব্যর্থতার বৃত্ত বাড়াতে থাকে ইতালি। এর মধ্যেই 2020 তে বিশ্বকাপের ব্যর্থতাকে সঙ্গে নিয়ে ইউরো কাপ জিতেছিল ইতালি।

সেই সফলতাকে গায়ে মেখে বিশ্বকাপের লড়াইয়ে ফের নেমে পড়ে চারবারের চ্যাম্পিয়ন দল। 2026 ফুটবল বিশ্বকাপে জায়গা করতে একেবারে উঠে পড়ে লেগেছিল ইতালি। সেই মতোই, আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয় এই দল। তবে দুঃখের বিষয় গোটা ম্যাচে সমতা বজায় রাখলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে মুখ থুবড়ে পড়ল ইতালি।

অবশ্যই পড়ুন: সাতসকালেই খাস কলকাতায় ED অভিযান, নজরে প্রভাবশালী

বলাই বাহুল্য, এদিন 16 মিনিটের মাথায় ইতালিকে এগিয়ে দিয়েছিলেন মোইসে কিন। এর মাঝে দীর্ঘ বল কাড়াকাড়ির লড়াইয়ের পর 80 মিনিটে পৌঁছে ইতালির গোল শোধ দেয় প্রতিপক্ষ। এরপর শেষের বাঁশি পর্যন্ত কোনও গোল হয়নি। ফলে খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে প্রথম শট মিস করে ইতালি। এরপর আরও একবার ভুল হয় তাদের। এদিকে সেই ভুলের সুযোগ নিয়ে টানা চারটি শট নিখুঁতভাবে করে জালে বল জড়ায় প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। আর সেখানেই হেরে যায় 2014-র পর বিশ্বকাপ খেলার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো ইতালি। এদিকে জাতীয় দলের এমন ব্যর্থতায় দেশটির রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ!

google button