টি২০ বিশ্বকাপের মধ্যেই বড় প্রাপ্তি জসপ্রীত বুমরাহর

Published:

Jasprit Bumrah
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারলেও ভারতের হয়ে তিনটি উইকেট তুলেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেই কর্মকাণ্ডের ফল এবার একেবারে হাতেনাতে পেলেন তিনি। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেই ব্যাপক উন্নতি হয়েছে ভারতের তারকা পেসারের। হ্যাঁ, এক ধাক্কায় একেবারে সাত ধাপ এগিয়ে বর্তমানে টি-টোয়েন্টিতে বিশ্বের 8 নম্বর বোলার হয়ে উঠেছেন বুমরাহ। তবে এক নম্বরে জায়গা ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও বড় পুরস্কার পেলেন বুমরাহ!

বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপিয়ে খেললেও দক্ষিণ আফ্রিকার সামনে সুপার এইটের শুরুতেই জোর ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে 188 রানের লক্ষ্য রাখে প্রোটিয়ারা। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে একেবারে নাকের জলে চোখের জলে হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার দুরন্ত বোলিং আক্রমণের সামনে ক্রমাগত মুখ থুবড়ে পড়েন ভারতের একের পর এক ব্যাটসম্যান। তাতে শেষ পর্যন্ত 111 রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।

তবে, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার পরাজয় সত্ত্বেও ভারতের নাম উজ্জ্বল করেছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। আসলে এদিন একার হাতে দক্ষিণ আফ্রিকার তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ভাঙেন তিনি। সেই সূত্রেই সে ম্যাচের সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়ে উঠেছিলেন বুমরাহ। এবার সেই কাজের ফল পেলেন তিনি। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে প্রকাশিত টি টোয়েন্টি র‍্যাঙ্কিং তালিকায় ব্যাপক উন্নতি হয়েছে ভারতীয় ক্রিকেটারের। এক ধাক্কায় 7 ধাপ এগিয়ে বর্তমানে 8 নম্বরে রয়েছেন তিনি। বুমরাহর পয়েন্ট 669। এক কথায়, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার পরাজয় সত্ত্বেও বড় পুরস্কার পেলেন বুমরাহ!

Jasprit Bumrah

অবশ্যই পড়ুন: জিম্বাবুয়েকে বাজে ভাবে হারাবে ভারত! ম্যাচের আগেই জেনে নিন কারণ

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং তালিকায় বোলারদের মধ্যে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ। অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে কামাল দেখানোর সাথে সাথে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দর রাজা। এর আগে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে।