বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের নাম উজ্জল হল বিদেশের মাটিতে। লিভারপুলের মতো জনপ্রিয় এবং কঠিন ক্লাবের সাথে অনূর্ধ্ব 15 পর্যায়ের ম্যাচ ছিল ভারতীয় ক্লাব মিনার্ভা অ্যাকাডেমির (Minerva vs Liverpool)। সেখানেই লিভারপুলকে 6-0 গোলে হারালো স্বদেশী ক্লাবটি। কাতালুনিয়ার ঐতিহ্যশালী টুর্নামেন্ট MIC কাপে ভারতীয় ফুটবল ক্লাবের ছেলেদের বিধ্বংসী লড়াই নজর কেড়েছে গোটা বিশ্ববাসীর।
আমেরিকার ক্লাবকে হারানোর পরই লিভারপুল বধ
MIC কাপ স্পেনের ফুটবলের ঐতিহ্য। সেই টুর্নামেন্টে একেবারে দাপিয়ে খেলেছে ভারতীয় ফুটবল ক্লাবের ছেলেরা। এর আগে আমেরিকার ক্লাবকে 4-1 ব্যবধানে হারিয়েছিল মিনার্ভা। সেই সাফল্যের রেশ ধরে রাখতে লিভারপুলের বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে নেমেছিলেন ভারতীয় ক্লাবের ফুটবলারেরা। আর সেই মঞ্চেই গোল করে একেবারে গোটা মুহূর্তটা রাঙিয়ে দিলেন তাঁরা।
এদিন ম্যাচের মাত্র দু মিনিটেই মিনার্ভাকে প্রথম গোল উপহার দেন মহম্মদ আজম খান। সেই গোলের পর আত্মবিশ্বাস পেয়ে ব্যবধান বাড়ান লিশান অমরসন সিং। কিছুক্ষণের মধ্যে আরও একটি গোল করেন আজম। এরপর পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক করেন ভারতের ফুটবল দলের রাজ সিং। তাতেই প্রতিপক্ষকে 6-0 করে ছাড়ে মিনার্ভা।
INDIAN CLUB MINERVA IS ABSOLUTELY THRASHING LIVERPOOL FC AT MIC CUP 🔥🔥🔥
🇮🇳 MINERVA ACADEMY 3-0 LIVERPOOL 🏴
Still can’t belive this is real, Wooooow!!!!!!! pic.twitter.com/mlbCWBaPrp
— The Khel India (@TheKhelIndia) April 3, 2026
ম্যাচ জিতেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট মিনার্ভার
এদিন লিভারপুলের মতো দলকে হারিয়ে আনন্দে একেবারে গদগদ হয়েছিলেন মিনার্ভার কর্ণধার থেকে শুরু করে প্লেয়াররা। এদিন ম্যাচ শেষ হলেই নিজেদের সাফল্যকে স্মরণ করে রাখতে সোশ্যাল মিডিয়ার পাতায় এই দলটির পক্ষ থেকে লেখা হয়, “তোমরা কখনই একা হাঁটবে না, গোটা দেশ তোমাদের সাথে আছে।” বলে রাখা প্রয়োজন, লিভারপুলের সমর্থকদের অ্যান্থেম “তুমি কখনই একা হাঁটবে না।”সেই অ্যান্থেমেই প্লেয়ারদের মনোবল বাড়িয়েছে মিনার্ভা।
অবশ্যই পড়ুন: শ্রেয়স আইয়ারকে বড় শাস্তি BCCI-র, নির্বাসিত হবেন পঞ্জাব কিংস-র অধিনায়ক?
উল্লেখ্য, এদিন ম্যাচ শুরুর আগে মিনার্ভার প্লেয়ারদের সঙ্ঘবদ্ধ ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানান দলটির কর্ণধার। প্রত্যেক কিশোর ফুটবলারকে নিজের স্পষ্ট বক্তব্যের মধ্যে দিয়ে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। যে দৃশ্য আগেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












