বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। চলতি ফুটবল লিগে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে নেমেছে মশাল ব্রিগেড। সেই মতোই, প্রথম ম্যাচ জেতার পর শনিবার দ্বিতীয় ম্যাচেও স্পোর্টিং ক্লাব দিল্লিকে ঝকঝকে ফুটবল দেখিয়ে 4-1 গোলে জয় ছিনিয়ে নেয় অস্কার ব্রুজোর দল। পরপর দুই ম্যাচে কার্যত গোলের বন্যা বইয়ে প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়েছেন লাল হলুদের নতুন ফুটবলার ইউসেফ এজেজেরি। চলতি ISL এ ইস্টবেঙ্গলের পর পর দুই দাপুটে জয়ের পর কিছুটা হলেও চিন্তায় চিরকালের প্রতিদ্বন্ধি ময়দান প্রধান মোহনবাগানও (Mohun Bagan Vs East Bengal)। লাল হলুদ ভক্তদের অনেকেরই দাবি, ঘায়েল হওয়া বাঘ এখন সুস্থ। এ বছর মোহনবাগানের ঘাম ছুটিয়ে দেবে ইস্টবেঙ্গল।
মোহনবাগানকে চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গল
হাজারো টালবাহানার পর অবশেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে শুরু হয়েছে সীমিত সময়ের ISL। প্রথমদিকে শোনা গিয়েছিল, এ বছর ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ডার্বি। তবে পরবর্তীতে দুই ময়দান প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আপত্তি প্রকাশ করায় মোহনবাগান বনাম কেরালার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের ISL। প্রথম ম্যাচেই দক্ষিণী দলকে 2-0 করে ছেড়েছে মোহনবাগান। তবে যাঁদের প্রতিপক্ষ হিসেবে মোহনবাগানকে আদতেই মানায় সেই ইস্টবেঙ্গলও এবছর প্রবল খিদে নিয়ে নেমেছে।
চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেডকে বলে বলে 3-0 গোলে পরাস্ত করেছে মশাল ব্রিগেড। সেই আসরে লাল হলুদের স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন দুই তারকা ফুটবলার মিগুয়েল এবং ইউসেফ। দুজনেই যথাক্রমে একটি এবং দুটি গোল করেছিলেন। গতকালের ম্যাচেও স্পোর্টিং ক্লাব দিল্লিকে গুঁড়িয়ে দিলেন তাঁরাই। এদিন লাল হলুদের হয়ে গোলের সূত্রপাতটা করেছিলেন এডমুন্ড লালরিন্দিকা। প্রথম 7 মিনিটেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি। এরপর ইউসেফ এবং মিগুয়েল পাল্লা দিয়ে গোল করেন। গতকাল ইউসেফের পা থেকে দুটি গোল এবং মিগুয়ের হাত ধরে একটি গোল পেয়েছিল ইস্টবেঙ্গল। তাতেই একেবারে ছন্নছাড়া অবস্থা হয় প্রতিপক্ষের।
অবশ্যই পড়ুন: Approve হয়েছে আপনার যুবসাথীর আবেদন? দেখে নিন এভাবে
ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে না হতেই লাল হলুদের আক্রমণাত্মক ফুটবল অবাক করছে অন্যান্য দলগুলিকে। বিগত দিনগুলিতে যে ইস্টবেঙ্গলকে একপ্রকার হেও করেছিলেন মোহনবাগান সমর্থকরা, আজকের দিনে সেই লাল হলুদই প্রতিপক্ষের প্লেয়ারদের বোতলবন্দি করে গোল করছে। যা দেখে মোহনবাগানের বুক কাঁপবে এটাই স্বাভাবিক। এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতার ডার্বি আগামী 3 মে। সেই ম্যাচে সবুজ মেরুনকে ল্যাজে গোবরে করাই ইস্টবেঙ্গল কোচের প্রধান লক্ষ্য। বাংলার এই দলের প্লেয়াররা যেভাবে খেলছেন তাতে সেই কাজ খুব একটা কঠিন হবে না বলেই মনে করছে মশাল ব্রিগেডের ভক্তরা।












