T20 বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠা হচ্ছে না পাকিস্তানের?

Published:

Pakistan National Cricket Team Is in Danger Ahead of T20 World Cup semi-final
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় বিপদে পাকিস্তান (Pakistan National Cricket Team)। ভারতের কাছে গ্রুপ পর্বে ধবল ধোলাই হওয়ার পরই মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে সলমান আলি আঘাদের। এদিকে মরার উপর খাঁড়ার ঘা হয়ে গতকাল পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচে নেমেছিল বৃষ্টি। তাতে বাতিল হয় খেলা। এর জেরে এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আর সেটাই যেন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো পাকিস্তানের। জানা যাচ্ছে, কিউইদের বিরুদ্ধে খেলতে না পারায় সেমিফাইনালে ওঠা পাকিস্তানের জন্য কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে!

নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় বিপাকে পাক দল

গ্রুপ পর্বে রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে গো হারা হারালেও গতকাল অর্থাৎ শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশক্তি নিয়ে তৈরি ছিল পাক বাহিনী। সাম্প্রতিককালে কিউই বাহিনীর বিপক্ষে ভাল ছন্দে রয়েছে পাকিস্তান। অনেকে ধরেই নিয়েছিলেন, সেমিফাইনালে জায়গা করতে নিউজিল্যান্ডকে হারাতে পারবেন পাকিস্তানিরা। তবে সেই আশায় জল ঢেলে দিল বৃষ্টি।

গতকাল টস হলেও বৃষ্টির কারণে আয়োজন করা যায়নি ম্যাচ। ফলে, বল না গড়িয়েই বাতিল করে দেওয়া হয় গোটা ম্যাচটি। এর জেরে দুই দল এক পয়েন্ট করে পেলেও চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা তাতে সেমি ফাইনালে জায়গা করতে হলে পরবর্তী দুই ম্যাচের দুটিতেই জিততে হবে তাদের। বলাই বাহুল্য, সুপার এইট পর্বে আগামী 24 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। এরপর 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

অবশ্যই পড়ুন: ইভটিজিং থেকে জরুরি চিকিৎসা, হবে সব মুশকিল আসান! রাজ্যে চালু হল ‘সাথী’ অ্যাপ

হিসেব বলছে, এই দুই ম্যাচের একটিতেও যদি পাকিস্তান হেরে যায়, সেক্ষেত্রে বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিতে হবে তাদের। একই সাথে এই দুই ম্যাচের একটি ম্যাচেও যদি বৃষ্টি হয় এবং সে কারণে যদি খেলা ভেস্তে যায় তবে পাকিস্তানের আর সেমি ফাইনালে ওঠা হবে না। তাছাড়া বৃষ্টি না হলেও পরপর দুই শক্তিশালী দলকে হারিয়ে দেওয়াটা পাকিস্তানের পক্ষে যথেষ্ট কঠিন কাজ হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now