যা কেউ পারেনি তা করে দেখিয়েছেন রায়ান, ভারতের সাফল্যের ঘোর কাটছে না ফুটবলারের!

Published:

Ryan Williams On India National Football Team Success

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুনীল ছেত্রীর পর ভারতীয় দলের (India National Football Team) দুর্বলতা ঢাকতে পারছিলেন না কেউই। যার কারণে বারবার সহজ প্রতিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়তে হচ্ছিল খালিদ জামিলের ছেলেদের। তবে হংকং এর ম্যাচে ঘুরল ভাগ্য। আর সেটা হয়েছে সদ্য অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব নেওয়া রায়ান উইলিয়ামসের (Ryan Williams) জন্য। জাতীয় দলে অভিষেক হতেই এই ফুটবলার বুঝিয়ে দিলেন নিজের ক্ষমতা। গোল করে ভরসা জুগিয়েছেন কোচের মনেও। গত ম্যাচে দলের সাফল্যের পর রায়ান মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, গোল করার ছবি আগেই স্বপ্নে দেখেছিলেন তিনি।

ভারতীয় দলকে জিতিয়ে কী জানালেন রায়ান?

গত মঙ্গলবার ভারতের নীল জার্সিতে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে আসা রায়ানের। হংকং এর বিরুদ্ধে সেই প্লেয়ারই একেবারে জ্বলে উঠলেন। সুনীল ছেত্রী অবসর নিয়ে চলে যাওয়ার পর খালিদ জামিলকে ভরসা যোগানোর মতো কেউ ছিলেন না। সেই পর্বে রায়ানের আগমন। আর এসেই একেবারে সকলকে খুশি করে দিলেন তিনি।

শেষ ম্যাচের সাফল্য নিয়ে ভারতীয় দলের ফুটবলারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সবকিছু যেন ঝাপসা ঝাপসা লাগছিল। মনে হচ্ছিল আমি পড়ে গিয়েছি। মনে হচ্ছিল এই গোলটা আমি আগেই স্বপ্নে করে এসেছি। তবে সত্যি সত্যি যখন বাস্তবে এই ঘটনা ঘটলো তখন আবেগ আটকে রাখতে পারিনি। চোখ ঝাপসা হয়ে আসছিল আমার। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার স্বপ্ন আমার বহুদিনের। আজ সেটা সফল হল।”

হংকং কে হারিয়ে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ভারত। AFC এশিয়ান কাপের মূল পর্বে যেতে না পারলেও দলের উন্নতি কাছ থেকে দেখতে বেশ ভালো লাগছে নতুন ফুটবলারের। রায়ান বললেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের রাস্তায় ফেরা। আমরা গোল করবো আর জয় আসবে না এমনটা হলে চলবে না। আসলে জিতেছি এটা ভেবে ভালো লাগছে। এই অনুভূতির ঘোর থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে আমার।”

অবশ্যই পড়ুন: KKR ম্যাচে গালিগালাজ, অভিষেক শর্মাকে কড়া শাস্তি দিল BCCI

এর আগে হংকং এর কাছে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। তাই নতুন কোচ খালিদ জামিলের ছেলেদের কাছে চাওয়া ছিল একটাই, মূল পর্বে হচ্ছে না, তবে অন্তত যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ জিততেই হবে। সেই চাহিদাই পূরণ করেছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতে আসা রায়ান। তাতে নতুন করে আত্মবিশ্বাস পেয়েছে গোটা ভারতীয় ফুটবল দল।

google button