বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই চোট পেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গতকাল গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে হাতে সজোরে বলের আঘাত লাগে তাঁর। যে ঘটনায় মাঠের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন ভারতীয় তারকা। তার উপর স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।IPL শুরু হতে না হতেই পছন্দের ক্রিকেটারের এমন অবস্থা দেখে যথেষ্ট উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা। প্রশ্ন উঠছে, আদৌ পরের ম্যাচে খেলতে পারবেন তো আইয়ার? মিলল বড় আপডেট।
পরবর্তী ম্যাচগুলিতে খেলবেন তো আইয়ার?
গতকাল গুজরাতের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিল পাঞ্জাব কিংস। পাঞ্জাবের ইনিংস চলাকালীন 12 তম ওভারে ব্যাট হাতে স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা কুপার কনোলিকে বল করেছিলেন রশিদ খান। সেই বল গিয়ে সোজা লাগে নন স্ট্রাইকার এন্ডে থাকা শ্রেয়স আইয়ারের হাতে। এরপরই যন্ত্রণায় একেবারে ছটফট করতে থাকেন ভারতীয় তারকা। দ্রুত মাঠে ছুটে আসেন ফিজিওরা। দীর্ঘক্ষণ সেখানেই চলে সুশ্রুষা পর্ব। শেষ পর্যন্ত ব্যাট হাতে ফের মাঠে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি আইয়ার। দ্রুত আউট হয় মাঠ ছাড়েন তিনি।
এদিন ম্যাচের শেষে জয় নিয়েই ফিরেছিলেন আইয়াররা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের চোট প্রসঙ্গে মুখ খুলে ছিলেন ভারতীয় ক্রিকেটার। পাঞ্জাব কিংসের অধিনায়ক বলেছিলেন, “আমি এখন ভাল আছি। সবকিছু আগের মতোই রয়েছে। চিন্তার কোনও কারণ নেই। আমি এখানে নেতিবাচক কিছু বলতে চাই না। আশা করছি সব ভালই হবে।” পাঞ্জাব অধিরায়কের এমন বক্তব্যের পর বোঝা যাচ্ছে পরবর্তী ম্যাচগুলিতেও স্বচ্ছন্দ্যে খেলবেন তিনি।
অবশ্যই পড়ুন: টাইব্রেকারে লজ্জার হার! ব্যর্থতার হ্যাটট্রিক, এবারেও বিশ্বকাপে জায়গা করতে পারল না ইতালি
চোটের পর শাস্তি পেলেন আইয়ার
গতকাল গুজরাতের বিপক্ষে জিতেও ধাক্কা খেয়েছে পাঞ্জাব কিংস। চোট পাওয়ার পর দলের স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী যদি কোনও দল নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারে তবে সেই দলকে শাস্তি পেতে হয়। মঙ্গলবার গুজরাতের বিরুদ্ধে নির্ধারিত সময়ের থেকে অনেক ধীর গতিতে ম্যাচ শেষ করেছে পাঞ্জাব। আর সে কারণেই শাস্তি বাবদ অধিনায়ককে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে।












