বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টেলিকম নেটওয়ার্কের দুনিয়ায় BSNL এর তুলনায় বেশিরভাগ দিক থেকেই এগিয়ে Jio এবং Airtel। TRAI তালিকা প্রকাশ করলে বেশিরভাগ সময় Jio প্রথমে এবং দ্বিতীয় স্থানে থাকে Airtel। তবে এই প্রথমবারের মতো দেশের দুই জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। ফরাসী স্বাধীন নেটওয়ার্ক টেস্টিং সংস্থা nPerf এর মতে, ভারত সঞ্চার নিগম লিমিটেড 2026 আর্থিক বছরে ফিক্সড লাইন ইন্টারনেট বিভাগে শীর্ষস্থান দখল করেছে।
Jio, Airtel কে ছাড়িয়ে গিয়েছে BSNL
সদ্য প্রকাশিত ফলাফলে nPerf একেবারে স্পষ্ট করে জানিয়েছে, 2025-26 আর্থিক বছরে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL 89,174 এনপয়েন্টের সামগ্রিক স্কোর নিয়ে ভারতের ফিক্সড লাইন ব্যারোমিটারের শীর্ষস্থান দখল করেছে। যেখানে গত আর্থিক বছরে ভারত সঞ্চার নিগম লিমিটেড দ্বিতীয় স্থানে ছিল। এদিকে দেশের ফিক্সড লাইন ইন্টারনেট বিভাগ Airtel এবং Jio যথাক্রমে 74,975 পয়েন্ট এবং 73,957 পয়েন্ট পেয়েছে।
ফিক্সড লাইনে বড় কাজ করে দেখিয়েছে BSNL
রিপোর্ট বলছে, ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL এর ফিক্সড লাইন ইন্টারনেটের ডাউনলোড স্পিড গত বছরের তুলনায় কম করে 21 শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে এই সংস্থার ইন্টারনেটের ডাউনলোড স্পিড 78.5Mbps। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে BSNL এর আপলোড স্পিডও। এছাড়াও ভারত সঞ্চার নিগম লিমিটেড সেরা ওয়েব ব্রাউজিং, ল্যাটেন্সি এবং ইউটিউব স্ট্রিমিংয়েও দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করেছে।
অবশ্যই পড়ুন: পিছিয়ে পড়ল ICICI ব্যাঙ্ক, বিরাট রেকর্ড গড়ল SBI
প্রসঙ্গত, BSNL এর পাশাপাশি ফিক্সড লাইন ইন্টারনেটে Airtel আগের তুলনায় এক ধাপ এগিয়েছে। যার ফলে তারা টানা 5 বছর ইতিবাচকভাবে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এই টেলিকম নেটওয়ার্ক সংস্থার ইন্টারনেটে ডাউনলোড স্পিড বছরে 10 শতাংশ বেড়ে 62.4 Mbps হয়েছে। তবে আপলোড স্পিড 38.71 এই আটকে। এদিকে Jio ফিক্সড লাইন ইন্টারনেটে সর্বোচ্চ 79.6 Mbps ডাউনলোড স্পিড দিয়েছে। যা গত বছরের তুলনায় 33 শতাংশ বেশি।। তবে আপলোড স্পিড অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই কম। মাত্র 33.46 Mbps।












